ত্বকের উজ্জ্বলতা বাড়ানো এখন আর কেবল কল্পনা নয়। মাত্র তিনটি ঘরোয়া উপায় নিয়মিত মেনে চললেই মুখের কালো দাগ, রোদে পোড়া দাগ দূর হয়ে ত্বক ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাই ও ত্বক বিশেষজ্ঞদের মতে, এই তিনটি উপায় মেনে চললে ত্বকে নজরকাড়া পরিবর্তন আসবে।
১. পর্যাপ্ত পানি পান:
উজ্জ্বল ত্বক পেতে হলে প্রচুর পানি পান করা অত্যন্ত জরুরি। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে পানি পান করলে শরীরের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়, ফলে ত্বক ভেতর থেকে পরিষ্কার থাকে। যদি উষ্ণ গরম পানি খাওয়া যায়, তবে আরও দ্রুত ফল পাওয়া যায়। পানি শুধু শরীর হাইড্রেট রাখেই না, এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে, যার ফলে ব্রণের প্রবণতা কমে এবং ত্বক আরও কোমল ও দীপ্তিময় হয়।
২. দুধের সঙ্গে হলুদ বা জাফরান:
গরম দুধে হলুদ বা জাফরান মিশিয়ে খাওয়ার পরামর্শ আমাদের মুরব্বিদের কাছ থেকে প্রায়ই শোনা যায়, এবং এটি সত্যিই কার্যকর। হলুদের অ্যান্টিবায়োটিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে। জাফরান ত্বকের বয়সের ছাপ প্রতিরোধ করে, পানিশূন্যতা দূর করে এবং প্রাকৃতিকভাবে ত্বক ময়েশ্চারাইজড রাখে। এতে রোদে পোড়া দাগও হালকা হয় এবং ত্বক হয়ে ওঠে দাগহীন ও দীপ্তিময়।
৩. চন্দন, গোলাপ জল ও লেবুর রসের ফেসপ্যাক:
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে চন্দন, গোলাপ জল ও লেবুর রসের মিশ্রণে তৈরি ফেসপ্যাক অত্যন্ত কার্যকর। এই ফেসপ্যাকটি মুখে এক মিনিট মালিশ করে লাগাতে হবে, এরপর পাতলা করে পুরো মুখে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ভালো ব্র্যান্ডের একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। মাত্র দুই সপ্তাহে ত্বকে চোখে পড়ার মতো পার্থক্য দেখা যাবে।



