ঢাকা ক্যাপিটালস গর্বের সঙ্গে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সৌন্দর্য ব্র্যান্ড লিলি (Lily)–এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে। এই চুক্তির মাধ্যমে লিলি আনুষ্ঠানিকভাবে ঢাকা ক্যাপিটালসের অফিশিয়াল বিউটি পার্টনার হিসেবে যুক্ত হলো।
এই অংশীদারিত্ব উপলক্ষে একটি আনুষ্ঠানিক সই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন যাত্রার সূচনা করে। অনুষ্ঠানে ঢাকা ক্যাপিটালসের পক্ষে উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজির মেন্টর ও পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার। তার উপস্থিতি দলের পেশাদারিত্ব, শক্তিশালী ব্র্যান্ড সংযোগ এবং উচ্চমানের অংশীদারিত্বের প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
অন্যদিকে লিলির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও লিলি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত বিদ্যা সিনহা সাহা মিম। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
এই নতুন অংশীদারিত্বের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস ও লিলি উভয়েই তাদের নিজ নিজ ব্র্যান্ডের শক্তি ও পরিচিতিকে আরও বিস্তৃত করার পাশাপাশি দর্শক ও ভক্তদের জন্য নতুন অভিজ্ঞতা তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।



