• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুলাই ২৭, ২০২৫
in অন্যান্য
0
ঠান্ডা পানি খেলে কি আসলেই ওজন বাড়ে? কী বলছেন পুষ্টিবিদরা

গরমকালে তৃষ্ণা মেটাতে ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস অনেকের। রোদে পুড়ে ক্লান্ত শরীরে এক গ্লাস ঠান্ডা পানি যেন প্রশান্তির পরশ। কিন্তু এই আরামদায়ক অভ্যাসটি কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? বিশেষ করে, অনেকের ধারণা রয়েছে—ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে ওজন বাড়ার একটি সম্পর্ক রয়েছে।

সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে পুষ্টিবিদদের মতামত উঠে এসেছে। সেখানে বলা হয়, পানি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—রক্ত তৈরি, হরমোন নিঃসরণ, এনজাইমের কার্যক্রম ও বিপাকক্রিয়া পরিচালনায় পানি অপরিহার্য। ফলে দৈনিক প্রয়োজন অনুযায়ী পানি না খেলে দেখা দিতে পারে নানা জটিলতা।

তবে ওজন বৃদ্ধির ক্ষেত্রে ঠান্ডা পানি কি দায়ী? এই প্রশ্নের উত্তরে পুষ্টিবিদ শ্রাবণী মুখোপাধ্যায় স্পষ্টভাবে জানান—এ ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। তার মতে, পানির তাপমাত্রা এবং শরীরে চর্বি জমার মধ্যে কোনো সরাসরি সম্পর্ক নেই। তাই শুধুমাত্র ঠান্ডা পানি খাওয়ার কারণে ওজন বাড়ে—এটি একটি ভুল ধারণা।

তবে যাদের সর্দি-কাশির প্রবণতা রয়েছে, তাদের ক্ষেত্রে ঠান্ডা পানি খেলে সমস্যা দেখা দিতে পারে। এজন্য তাদের হালকা গরম পানি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে শরীর হাইড্রেট থাকে, আবার অসুস্থ হওয়ার আশঙ্কাও কমে।

এদিকে, অনেকের মধ্যে আরেকটি বিশ্বাস প্রচলিত—গরম পানি খেলে নাকি শরীরের মেদ গলে যায়। তবে এই ধারণাকেও ভিত্তিহীন বলেই মনে করেন বিশেষজ্ঞরা। পুষ্টিবিদদের মতে, গরম পানি খেলে ওজন কমে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং বাস্তবসম্মত উপায়ে খাদ্যনিয়ন্ত্রণ ও নিয়মিত ব্যায়ামই ওজন কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

Tags: #WeightLossMyths #ColdWaterFacts #NutritionTips #HealthyLiving #HydrationMatters #DietVsReality #HotWaterMyth #DietAndExercise #ScienceBasedNutrition #BustingHealthMyths #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

মোশাররফ করিমের পর্দার নতুন রূপ! ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই আসছে

মাঠ থেকে বের হলেই ফুটবল থেকে দূরে থাকি: ইয়ামাল

দিনে সর্বোচ্চ কয়টি রুটি খাওয়া নিরাপদ? আদর্শ সময় কখন

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিল বিসিবি

সারাদেশে ৫ দিন ড্রোন ওড়ানো নিষিদ্ধ

বিকাশ-নগদে কোন সেবা খোলা, কোনটা বন্ধ- জেনে নিন

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

মোশাররফ করিমের পর্দার নতুন রূপ! ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই আসছে

মোশাররফ করিমের পর্দার নতুন রূপ! ‘বোহেমিয়ান ঘোড়া’ শিগগিরই আসছে

ফেব্রুয়ারি ১০, ২০২৬
মাঠ থেকে বের হলেই ফুটবল থেকে দূরে থাকি: ইয়ামাল

মাঠ থেকে বের হলেই ফুটবল থেকে দূরে থাকি: ইয়ামাল

ফেব্রুয়ারি ১০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.