• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

টেক্সাসে অনুষ্ঠিত হয়ে গেলো আমেরিকার সর্ববৃহৎ বৈশাখী মেলা।

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জুন ২, ২০২৫
in আন্তর্জাতিক
0
টেক্সাসে অনুষ্ঠিত হয়ে গেলো আমেরিকার সর্ববৃহৎ বৈশাখী মেলা।

বাংলাদেশিদের আয়োজনে উত্তর টেক্সাসের ফ্রিসকোতে অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকার অন্যতম বৃহৎ বৈশাখী মেলা ২০২৫। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস (BANT) আয়োজিত এ আয়োজনটি গত ৩১ মে শনিবার ফ্রিসকো ফ্লায়ার্স মাঠে , টয়োটা স্টেডিয়ামের ঠিক বিপরীতে অনুষ্ঠিত হয় । দুপুর ২টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে প্রাণবন্ত এই উৎসব।

বৈশাখী সাজে সেজে হাজারো প্রবাসী ও স্থানীয় দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন মেলা প্রাঙ্গণে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, পিঠা-পুলিসহ দেশীয় খাবার, ফ্যাশন প্যাভিলিয়ন, রঙিন ফটোবুথ এবং সৃজনশীল হস্তশিল্পে ভরপুর ছিল পুরো আয়োজন। শিশুদের জন্য ছিল আলাদা কর্নার, মুখরোচক খাবার ও নানা রকম বিনোদনের ব্যবস্থা।

মেলার মূল মঞ্চে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত চলেছে জমকালো পারফর্ম্যান্স। দর্শকদের মাতিয়ে রেখেছেন জনপ্রিয় বাংলাদেশি শিল্পী প্রীতম হাসান, যার পরিবেশনা ছিল রাতের প্রধান আকর্ষণ। তার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রতিক হাসান, সৈয়দ নিশাত মনসুর ও  চিত্রনায়ক জায়েদ খানসহ একাধিক তারকা এবং স্থানীয় শিল্পীরা। বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ফুটে উঠেছে বাংলাদেশের গানের, নাচের এবং নাটকের বৈচিত্র্য।

বিভিন্ন স্টল ও বুথে প্রবাসীরা যেমন নিজেদের সংস্কৃতি তুলে ধরেছেন, তেমনি যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মও পেয়েছে নিজেদের শেকড়কে ছুঁয়ে দেখার এক অসাধারণ সুযোগ। দেশীয় স্বাদের খাবার, পিঠার গন্ধ আর বৈশাখী গান-বাজনা মুহূর্তে ফিরিয়ে নিয়েছিল দর্শনার্থীদের ফেলে আসা বাংলায়।

অনুষ্ঠানের আয়োজক BANT সভাপতি বলেন, “প্রবাসে থেকেও বৈশাখ আমাদের আত্মার উৎসব। এই উৎসব শুধু বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নয়—আমরা চাই এটি হয়ে উঠুক উত্তর টেক্সাসের সবার জন্য একটি সাংস্কৃতিক মিলনমেলা।”

অনুষ্ঠানের নিরাপত্তা ও পার্কিং ব্যবস্থাও ছিল যথাযথ। আগেই অনলাইনে ও নির্ধারিত লোকেশন থেকে টিকিট সংগ্রহের মাধ্যমে প্রবেশ নিশ্চিত করায় ভিড় হলেও ছিল শৃঙ্খলাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ।

BANT ২০২৪-২৬ নির্বাহী কমিটি ও river-এর সমন্বয়ে পরিচালিত এ অনুষ্ঠানটির মাধ্যমে আবারও প্রমাণ হলো, বিদেশে থেকেও প্রবাসীরা ভুলে যাননি তাদের সংস্কৃতি, পরিচয় ও আনন্দ ভাগাভাগির ঐতিহ্য।

বৈশাখের রঙ আর বাংলার সুরে গাঁথা এই মেলাটি নিঃসন্দেহে প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ছিল একদিনের ‘বাংলা’ ফিরে পাওয়া। স্থানীয় বাসিন্দারাও উপভোগ করেছেন এই ব্যতিক্রমী অভিজ্ঞতা, যা আগামী বছরগুলোতেও তাদের আগ্রহ আরও বাড়াবে বলে আয়োজকেরা আশা প্রকাশ করেছেন।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.