• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

জুমার নামাজে খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
এপ্রিল ২৮, ২০২৫
in বাংলাদেশ
0
জুমার নামাজে খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জুমার নামাজে খুতবা পাঠ করে প্রশংসায় ভাসছেন। খুতবা পাঠের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

গত শুক্রবার (২৫ এপ্রিল) তিনি উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শনে যান। পরিদর্শনকালে জুমার নামাজের সময় হলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে নামাজ আদায় করতে যান। সেখানে গিয়ে ইউএনও মো. জাহিদুল ইসলাম উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ইসলামের গুরুত্ব এবং দেশের প্রচলিত আইনের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এরপর তিনি খুতবা পাঠ করে নিজেই জুমার নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

খুতবার সময় তিনি বলেন, অতীতে শিশুরা ধর্মীয় শিক্ষার জন্য মক্তবে যেত, কিন্তু বর্তমানে সেই প্রবণতা কমে গেছে। পুথিগত শিক্ষার মান বৃদ্ধি পেলেও ধর্মীয় শিক্ষার ঘাটতি থেকেই যাচ্ছে। তাই প্রতিটি শিশুকে ধর্মীয় অনুশাসনে গড়ে তোলার গুরুত্ব তিনি তুলে ধরেন।

ওইদিন রাতেই এই ঘটনার ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি শেয়ার করে নেটিজেনরা ইউএনওর ভূয়সী প্রশংসা করেন। কমেন্ট বক্সে হাজারো মন্তব্যে “আলহামদুলিল্লাহ”, “মাশাআল্লাহ”, “ইনশাআল্লাহ” ও শুভকামনা প্রকাশ করতে দেখা গেছে।

জাহারুল ইসলাম নামে এক ব্যক্তি মন্তব্য করেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে, আমরা নেছারাবাদ উপজেলাবাসী এমন একজন যোগ্য ও দ্বীনদার ইউএনও পেয়েছি। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মসজিদের ভূমিকা গ্রহণ করায় তিনি ইউএনওর উদ্যোগের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সফলতার জন্য দোয়া করেন।

উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি গত ২৩ মার্চ থেকে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tags: #UNOJummahKhutbah #ViralVideo #PirojpurNews #ReligiousLeadership #CommunityLeadership #IslamicMessage #PositiveGovernance #SocialMediaPraise #BangladeshNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.