• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মার্চ ১৮, ২০২৬
in আন্তর্জাতিক
0
ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

চীনের একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘ফুল উপভোগ করো, প্রেমে পড়ো’—এমন ব্যতিক্রমী আহ্বান জানিয়ে দেশটির কঠোর পড়াশোনাকেন্দ্রিক সংস্কৃতির বিপরীতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। সিচুয়ানের বেসরকারি প্রতিষ্ঠান সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অফ এভিয়েশন তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে জানায়, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বসন্তকালীন ছুটির থিম হবে ‘ফুল দেখো, প্রেম উপভোগ করো’। শিক্ষার্থী ও শিক্ষকদের এই সময় বই থেকে দূরে থেকে প্রকৃতি ও সম্পর্কের দিকে মনোযোগ দিতে উৎসাহ দেওয়া হয়েছে।

এই উদ্যোগ মূলত চীনের কমে যাওয়া জন্মহার ও অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়ানোর কৌশলের অংশ। সম্প্রতি সরকার গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি কর্মীদের অফ-পিক সময়ে ভ্রমণে উৎসাহিত করতে ধাপে ধাপে বেতনসহ ছুটির ব্যবস্থাও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সিচুয়ান ও জিয়াংসু প্রদেশসহ বিভিন্ন শহর ইতোমধ্যে এপ্রিল বা মে মাসে বসন্তকালীন ছুটির পরিকল্পনা ঘোষণা করেছে।

২০২৫ সালে চীনের জনসংখ্যা টানা চতুর্থবারের মতো কমেছে এবং জন্মহার নেমেছে ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে ও জন্মহার উন্নত করতে ভ্রমণ ও অবসর কার্যক্রমকে উৎসাহ দিচ্ছে সরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, বেশি অবসর সময় দিলে জন্মহারও বাড়তে পারে।

এদিকে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) শিশু-বান্ধব শহর গড়ে তোলার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, খেলাধুলা ও বিনোদন খাতে উন্নত সেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। চীনের একটি পর্যটন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা জ্যামস লিয়াং বলেন, শিশু লালন-পালনের জন্য সমাজে যথেষ্ট সময় ও অর্থ থাকা জরুরি। বড় পরিবার গঠনের সামাজিক ও ব্যক্তিগত উপকারিতা সম্পর্কে তরুণদের সচেতন করতে আরও উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, এবার বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবেই ?

ফের রোমান্টিক সিনেমায় ফিরছেন শাহরুখ খান

আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানালেন সাকিব

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনা যুক্ত বিউটি সোপ বাজারে আনছে রিমার্কের লিলি

মার্চ ১৮, ২০২৬
ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

ছুটিতে শিক্ষার্থীদের প্রেমে উৎসাহ দিচ্ছে বিশ্ববিদ্যালয়

মার্চ ১৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.