জনপ্রিয় ছোট ও বড় পর্দার অভিনেতা আফরান নিশো এবার ভিন্নরূপে ধরা দিলেন দর্শকদের সামনে। ৪ জুলাই বেলা ১১টায় বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’-এ সংবাদ পাঠক হিসেবে আবির্ভূত হন তিনি। শুধু দুপুর ১১টায় নয়, একই দিন দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়ও তাকে সংবাদ উপস্থাপনায় দেখা গেছে।
জানা গেছে, এটি মূলত একটি করপোরেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্র, যার অংশ হিসেবে নিশো তিনদিন এই সংবাদ উপস্থাপনার ভূমিকায় থাকবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, পরবর্তী তিন দিন ‘চ্যানেল ২৪’-এর পর্দায় তাকে সংবাদ উপস্থাপক হিসেবেই দেখা যাবে।
আফরান নিশোর এই ব্যতিক্রমধর্মী উপস্থিতি দর্শকদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।



