• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

চমক রেখে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৩, ২০২৫
in খেলাধুলা
0
চমক রেখে বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

আসন্ন কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলের দায়িত্বে থাকা কোচ দিয়েগো প্লাসেন্তে বিশ্বকাপের এই স্কোয়াডে রেখেছেন দুইজন ‘ইউরোপিবে’ পুরস্কারজয়ী তরুণ ফুটবলারকে, তবে চমক হিসেবে বাদ পড়েছেন তিনজন আলোচিত খেলোয়াড়।

ঘোষিত দলে সবচেয়ে বেশি নজর কেড়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক জোসে কাস্তেলাউ এবং জার্মানির বরুশিয়া মোনশেনগ্লাডবাখের ফরোয়ার্ড কান আরমান্দো গুনার। উল্লেখযোগ্য বিষয় হলো, গুনার জন্মেছেন জার্মানিতে, তবে তার মা আর্জেন্টিনার নাগরিক হওয়ায় তিনি আর্জেন্টিনার জার্সিতে খেলছেন।

দলে আরও রয়েছেন কয়েকজন খেলোয়াড় যারা ইতিমধ্যেই আর্জেন্টাইন পেশাদার ফুটবল লিগে খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য থমাস ডে মার্টিস, গোমেজ ম্যাটার এবং গ্যাস্টন বুহেইর। এছাড়া মাটিয়াস সাতাস, যিনি সম্প্রতি বিশ্বের সেরা ৬০ তরুণ ফুটবলারের তালিকায় জায়গা পেয়েছেন, তাকেও দলে রেখেছেন কোচ প্লাসেন্তে।

তবে দলের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে জুয়ান ক্রুজ মেজা এবং অ্যালেক্স ভেরোনোর মতো প্রতিশ্রুতিশীল ফুটবলারদের বাদ পড়া। অনেকে এই সিদ্ধান্তকে বড় চমক হিসেবে দেখছেন।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ দল:

গোলরক্ষক: জোসে কাস্তেলাউ, জুয়ান ম্যানুয়েল সেন্টুরিয়ন, ভালেন্টিন রেইগিয়া
রক্ষণভাগ: ফেরনান্দো ক্লোস্টার, থিয়াগো ইয়ানেজ, সিমন এসকোবার, মাটিয়াস সাতাস, মাতেও মার্টিনেজ, সান্তিয়াগো সিলভেরা, সায়েল সালাজার
মিডফিল্ডার: আলেহান্দ্রো টেলো, সান্তিয়াগো এস্পিন্ডোলা, ফেলিপে পুজল, জেরোনিমো গোমেজ ম্যাটার, রামিরো তুলিয়ান, উরিয়েল ওজেদা
ফরোয়ার্ড: কান আরমান্দো গুনার, ফেলিপে এসকিভেল, থমাস ডে মার্টিস, ফ্যাকুন্ডো জাইনিকোস্কি, গ্যাস্টন বুহেইর

এই দল নিয়েই আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ মিশনে নামবে, যেখানে তারা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তরুণ প্রতিভাদের নিয়ে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.