• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৫
in আন্তর্জাতিক
0
গাজা অভিমুখে যাচ্ছে আরও ১১ জাহাজ

গাজা অভিমুখে নতুন করে আরও ১১টি জাহাজ যাত্রা করেছে। ইসরায়েল প্রথম দফায় ‘ফ্রিডম ফ্লোটিলা’ বহরের জাহাজগুলো আটকে দিলেও, আন্তর্জাতিক সংস্থা ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)’ এখনও হাল ছাড়েনি। সংস্থাটি জানায়, বছরের পর বছর ধরে ইসরায়েলি অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অংশ হিসেবে এই নতুন জাহাজগুলো গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

এফএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ইতালির ওট্রান্টো থেকে ২৫ সেপ্টেম্বর ইতালীয় ও ফরাসি পতাকাবাহী দুটি নৌকা যাত্রা শুরু করে। এরপর ৩০ সেপ্টেম্বর ‘কনসায়েন্স’ নামের একটি জাহাজ তাদের সঙ্গে যুক্ত হয়। এভাবে মোট ১১টি জাহাজ গঠিত হয়েছে, যেগুলো খুব শিগগির গাজার জলসীমায় প্রবেশের চেষ্টা করবে।

শুক্রবার জানা গেছে, এই জাহাজগুলো “থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা” নামক আরও একটি ৮-নৌকার বহরের সঙ্গে মিলিত হবে। পরে তারা একটি সমন্বিত বহর গঠন করে একসাথে গাজার দিকে এগিয়ে যাবে। এই নৌকাগুলোর ভেতরে রয়েছেন প্রায় ১০০ জন অধিকারকর্মী, যারা জানিয়ে দিয়েছেন—তাদের আটক করা না হলে তারা পিছু হটবেন না।

২০০৮ সালে প্রতিষ্ঠিত ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এর আগেও বহুবার গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ও বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে অভিযান চালিয়েছে।

এদিকে সর্বশেষ ‘ম্যারিনেট’ নামের একটি নৌযান গাজার উপকূলে পৌঁছালে, সেটিতে ইসরায়েলি কমান্ডোরা জোরপূর্বক প্রবেশ করে সকালের দিকে সেটি আটক করে। সরাসরি সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, সেনারা নৌযানে উঠে মানবাধিকার কর্মীদের আটক করছে।

এই বহরে ৪০টিরও বেশি নৌযান ছিল, যাতে শত শত আন্তর্জাতিক কর্মী অংশ নেন। তাদের উদ্দেশ্য ছিল অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং অবরোধ ভাঙার চেষ্টা করা। প্রথম দফায় তারা ব্যর্থ হলেও, নতুন করে শুরু হওয়া এই ১১টি জাহাজের যাত্রা তাদের লড়াইয়ের প্রতি আন্তর্জাতিক সহানুভূতির প্রতিফলন।

ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.