বরিশালের উজিরপুর উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত প্রায় ৬০ লাখ ১ হাজার ৪০৩ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে সততা ও স্বচ্ছতার দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
জানা গেছে, উপজেলার একটি খাল পুনঃখননের জন্য সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর বরাদ্দের একটি বড় অংশ অব্যয়িত থেকে যায়। সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এই ঘটনায় স্থানীয়ভাবে প্রশংসা পেয়েছেন মো. আলী সুজা। সরকারি অর্থ ব্যবহারে দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহির একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিষয়টি সামনে এসেছে।
সরকারি প্রকল্পে বরাদ্দ করা অর্থ সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার এমন উদ্যোগ জনমনে আস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



