• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

ক্রোম ব্রাউজারে আসছে নিরাপত্তার নতুন সুবিধা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ২৫, ২০২৫
in প্রযুক্তি
0
ক্রোম ব্রাউজারে আসছে নিরাপত্তার নতুন সুবিধা

সামাজিক যোগাযোগমাধ্যম, ইমেইল কিংবা কম্পিউটারের মতো গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমরা প্রায় সবাই একাধিক পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। তবে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই অ্যাকাউন্ট হ্যাক করে ব্যক্তিগত বা গোপন তথ্য চুরি করতে পারে। এমনকি অনেক সময় চুরি করা তথ্য ফেরত দিতে চাঁদাও দাবি করে তারা।

এই সমস্যার সমাধানে এবার গুগল তাদের ক্রোম ব্রাউজারে নতুন একটি নিরাপত্তাসুবিধা চালু করতে যাচ্ছে। গুগলের পাসওয়ার্ড ম্যানেজারের সহায়তায় আসা এই ফিচার শুধু দুর্বল পাসওয়ার্ড সম্পর্কে সতর্ক করেই থেমে থাকবে না, প্রয়োজনে ব্যবহারকারীর জন্য জটিল ও নিরাপদ পাসওয়ার্ড তৈরি করে দেবে।

নতুন এই ব্যবস্থায় ব্যবহারকারীর সম্মতি থাকলে তৈরি হওয়া পাসওয়ার্ডটি স্বয়ংক্রিয়ভাবে ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা হবে। এর ফলে ব্যবহারকারী পরবর্তী সময়ে সহজেই ওয়েবসাইটে লগইন করতে পারবেন এবং প্রতিবার নতুন করে মনে রাখার প্রয়োজন হবে না।

গুগলের এক ব্লগ বার্তায় জানানো হয়, যখনই কোনো ওয়েবসাইটে দুর্বল বা পূর্বে হ্যাক হওয়া পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করা হবে, তখন গুগলের পাসওয়ার্ড ম্যানেজার সেই পাসওয়ার্ড শনাক্ত করে বিকল্প পাসওয়ার্ডের প্রস্তাব দেবে। এভাবে ব্যবহারকারী তাৎক্ষণিকভাবে নিরাপদ পাসওয়ার্ডে পরিবর্তন করতে পারবেন।

গুগলের ক্রোম বিভাগের ভাইস প্রেসিডেন্ট পারিসা তাবরিজ বলেন, “অনেক ব্যবহারকারীর কাছে পাসওয়ার্ড পরিবর্তন করা ঝামেলার বিষয় মনে হয়, তাই অনেকেই সেটা এড়িয়ে যান। তবে ক্রোমের এই স্বয়ংক্রিয় পাসওয়ার্ড বদলানোর সুবিধা নিরাপত্তা এবং ব্যবহারযোগ্যতা—উভয়দিক থেকেই কার্যকর প্রভাব ফেলবে।”

এ বছরের মধ্যেই নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে এ সুবিধাটি চালু করা হবে বলে জানিয়েছে গুগল।

ShareTweetSend

সর্বশেষ

মানসিক স্বাস্থ্যে ‘ইমার্জিং লিডার ইন মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তাসদিক দিপ

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

বুখারেস্টে বিশ্ব ডাউন সিনড্রোম দিবসে র‍্যাম্পে আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রদর্শন

রাজধানীসহ দেশের পাম্পে তেলের কম সরবরাহ, তবে স্থায়ী সংকট নেই

রাজু ল’ ফার্ম-এর উদ্যোগে ইমিগ্রেশন আইনে লাইভ সেশন

৪০তম ফোবানা সম্মেলন কিক-অফ মিটিং, ৩রা এপ্রিল অরল্যান্ডো শহরে

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

মানসিক স্বাস্থ্যে ‘ইমার্জিং লিডার ইন মেন্টাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন তাসদিক দিপ

মার্চ ২৪, ২০২৬

দর্শক আগ্রহ শীর্ষে : ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হলে হলে আলোচনা

মার্চ ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.