আজ সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের। শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পর আত্মবিশ্বাসে ভরপুর লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। অপরদিকে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান। এই হাইভোল্টেজ সিরিজ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
যারা সরাসরি মাঠে বসে খেলা দেখতে চান, তাদের জন্য রয়েছে অনলাইন টিকিট কাটার সুবিধা। পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিটের মূল্য ৩,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগেভাগেই টিকিট সংগ্রহ করে মাঠে গিয়ে খেলা উপভোগ করা যাবে।
যারা মাঠে যেতে পারছেন না, তারা ঘরে বসেই টিভি বা মোবাইলে খেলা উপভোগ করতে পারবেন। বাংলাদেশে খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া মোবাইল বা ল্যাপটপে দেখতে চাইলে রয়েছে টি-স্পোর্টস অ্যাপ ও ট্যাপম্যাড (Toffee) অ্যাপের মাধ্যমে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা। অনান্য থার্ড-পার্টি অ্যাপেও ম্যাচ দেখা সম্ভব হবে।
আন্তর্জাতিক দর্শকদের জন্য ভিন্ন চ্যানেলে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে—
পাকিস্তানে: A Sports ও Ten Sports
উত্তর আমেরিকায়: Willow TV
আফ্রিকায়: SuperSport
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায়: Cricbuzz
লাইভ স্ট্রিমিং (পাকিস্তান): Tamasha অ্যাপ
ম্যাচ চলাকালে লাইভ স্কোর ও পরিসংখ্যান জানতে চোখ রাখতে পারেন কালবেলা স্পোর্টসের ফেসবুক পেজ ও কালবেলার ওয়েবসাইটে।
সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। ব্যাট ও বলের হাড্ডাহাড্ডি লড়াই শুরু হবে তখনই, কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনি হয়ে উঠতে পারেন এই ম্যাচের প্রত্যক্ষ সাক্ষী। কারণ ক্রিকেট এখন শুধুই মাঠে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে সবার হাতের মুঠো



