• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ১৩, ২০২৫
in খেলাধুলা
0
কলকাতায় মেসি, জেনে নিন কখন কী করবেন

কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাত ৩টার দিকে তিনি কলকাতায় পা রাখেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো মেসির বহুল প্রতীক্ষিত ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। ১৪ বছর পর বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের আগমনে উৎসবে মেতে ওঠে কলকাতার ফুটবলপ্রেমীরা।

শুক্রবার রাতেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে উপচে পড়ে ভিড়। গেট নম্বর চার-এর বাইরে মেসির এক ঝলক দেখার অপেক্ষায় ছিলেন হাজারো সমর্থক। কড়া নিরাপত্তার মধ্যে মেসি কার্গো গেট দিয়ে গাড়িতে করে সরাসরি হোটেলের উদ্দেশে রওনা হন। বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা হোটেলে পৌঁছান তিনি।

বাংলাদেশ সময় অনুযায়ী মেসির ভারত সফরের ব্যস্ত সূচি শুরু হচ্ছে ১৩ ডিসেম্বর কলকাতা থেকে। সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তিনি বিশেষ অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর সকাল ১১টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি নিজের ভাস্কর্য উদ্বোধন করবেন। সকাল ১১টা ৪৫ থেকে ১১টা ৫৫ মিনিটে যুব ভারতী স্টেডিয়ামে পৌঁছাবেন তিনি। দুপুর ১২টায় স্টেডিয়ামে প্রবেশ করবেন শাহরুখ খান, আর দুপুর ১২টা ৩০ মিনিটে সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও সৌরভ গাঙ্গুলি। দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত প্রীতি ম্যাচ ও অন্যান্য অনুষ্ঠান উপভোগ করবেন মেসি। দুপুর ২টায় তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে যাত্রা করবেন।

১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেভেন ভার্সেস সেভেন ম্যাচ, যেখানে উপস্থিত থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও। ম্যাচ শেষে থাকবে একটি মিউজিক্যাল কনসার্ট।

১৪ ডিসেম্বর মেসি থাকবেন মুম্বাইয়ে। বিকেল ৪টায় তিনি ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার প্যাডেল কাপে অংশ নেবেন। বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে সেলিব্রেটি ফুটবল ম্যাচ। এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন এবং একটি চ্যারিটি ফ্যাশন শোতেও উপস্থিত থাকবেন।

১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে মেসির সফরসূচি শেষ হবে। নির্ধারিত সময়ে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুর ২টায় অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে মিনার্ভা অ্যাকাডেমির খেলোয়াড়দের পুরস্কার প্রদান করবেন। সন্ধ্যা ৭টায় ভারতের মাটি ছাড়বেন ফুটবল ইতিহাসের এই জীবন্ত কিংবদন্তি।

Tags: #LionelMessi #GOATIndiaTour2025 #MessiInIndia #FootballLegend #KolkataFootball #IndianFootball #MessiFans #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা

অপরাজিত থেকেই ফাইনালে বাংলাদেশ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাবা হলেন অভিনেতা পলাশ

বাবা হলেন অভিনেতা পলাশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.