• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

কক্সবাজারে এগোচ্ছে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ, বাড়বে ইন্টারনেট সক্ষমতা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ২৫, ২০২৬
in প্রযুক্তি
0
কক্সবাজারে এগোচ্ছে দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবলের কাজ, বাড়বে ইন্টারনেট সক্ষমতা

দেশের ক্রমবর্ধমান ইন্টারনেট চাহিদা মেটাতে ও তথ্যপ্রযুক্তির মহাসড়কে সার্বভৌমত্ব ধরে রাখতে কক্সবাজারে স্থাপন করা হচ্ছে বাংলাদেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই ৬’। প্রকল্পটির ভৌত স্থাপন কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বর্তমানে ডাটা সেন্টারের যন্ত্রাংশ স্থাপন ও কমিশনিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা বিলম্ব হলেও আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে নতুন এই ক্যাবলটি বাণিজ্যিকভাবে চালুর আশা করা হচ্ছে।

কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের ২০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে স্টেশনের উপ-মহাব্যবস্থাপক ও প্রধান কর্মকর্তা প্রকৌশলী মো. তারিকুল ইসলাম পিইঞ্জ এসব তথ্য জানান। তিনি বলেন, কক্সবাজার ও কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনের বর্তমান সম্মিলিত সক্ষমতা প্রায় ৯ হাজার ৪০০ জিবিপিএস, যার মধ্যে ব্যবহৃত হচ্ছে ৪ হাজার ১০০ জিবিপিএস। অর্থাৎ অর্ধেকেরও বেশি সক্ষমতা এখনো উদ্বৃত্ত রয়েছে। এর মধ্যে কক্সবাজারে ‘সি-মি-উই ৬’ টানার কাজ শেষ হয়েছে; এখন চলছে যন্ত্রপাতি স্থাপন। নতুন এই ক্যাবল চালু হলে বাংলাদেশ অতিরিক্ত প্রায় ৩০ হাজার জিবিপিএস সক্ষমতা অর্জন করবে। ফলে রাষ্ট্রীয় সাবমেরিন ক্যাবলের মোট সক্ষমতা দাঁড়াবে প্রায় ৩৮ হাজার জিবিপিএস। এতে বাংলাদেশ এ অঞ্চলের অন্যতম শক্তিশালী ডিজিটাল কানেক্টিভিটি হাবে পরিণত হবে।

সংশ্লিষ্টরা জানান, একটি সাবমেরিন ক্যাবলের গড় আয়ু ২৫ বছর হলেও বিশ্বমানের রক্ষণাবেক্ষণের কারণে কক্সবাজারের প্রথম ক্যাবল ‘সি-মি-উই ৪’ এখনো ভালো মানের সেবা দিয়ে যাচ্ছে। এটি ২০৩০ সাল পর্যন্ত নিরবচ্ছিন্ন সেবা দিতে সক্ষম হবে। দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের মেয়াদ শেষ হওয়ার পর ইন্টারনেট কাঠামো কীভাবে পরিচালিত হবে—এমন প্রশ্নের জবাবে প্রকৌশলী তারিকুল ইসলাম বলেন, এ নিয়ে দীর্ঘমেয়াদি রিটায়ারমেন্ট পরিকল্পনা করা হয়েছে। ‘সি-মি-উই ৬’ চালুর পাশাপাশি আগামী ১৫ বছরের চাহিদা মেটাতে ও ব্যাকআপ নিশ্চিত করতে চতুর্থ সাবমেরিন ক্যাবল ‘সি-মি-উই ৭’ স্থাপনের মহাপরিকল্পনা ও প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

১৯ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ এই আন্তর্জাতিক সাবমেরিন ক্যাবলটি দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও পশ্চিম ইউরোপকে সমুদ্রপথে যুক্ত করবে। এটি সিঙ্গাপুরের তুয়াস ল্যান্ডিং স্টেশন থেকে যাত্রা শুরু করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে বাংলাদেশের কক্সবাজারে যুক্ত হবে। এরপর কক্সবাজার থেকে ভারতের চেন্নাই ও মুম্বাই, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান হয়ে মধ্যপ্রাচ্যের ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব ও জিবুতিতে পৌঁছাবে। সেখান থেকে লোহিত সাগর হয়ে ক্যাবলটি মিশরে প্রবেশ করবে। পরে মিশরের স্থলপথ অতিক্রম করে ভূমধ্যসাগরের তলদেশ দিয়ে ফ্রান্সের মার্সেই ল্যান্ডিং স্টেশনে গিয়ে শেষ হবে।

সম্প্রতি আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও সাবমেরিন ক্যাবল নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য এবং ‘ডিজিটাল অন্ধকার’ বা ব্যান্ডউইডথ সংকটের আশঙ্কাকে ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। প্রতিষ্ঠানটির দাবি, দেশের প্রধান সংযোগ সিঙ্গাপুর-চেন্নাই এবং সিঙ্গাপুর-ফ্রান্স রুটে স্থাপিত হওয়ায় আন্তর্জাতিক কোনো পরিস্থিতির কারণে দেশের ইন্টারনেট ব্যবস্থা ব্যাহত হওয়ার বাস্তব আশঙ্কা নেই। বর্তমানে ‘সি-মি-উই ৪’ ও ‘সি-মি-উই ৫’ অত্যন্ত নিরাপদ ও স্থিতিশীলভাবে পর্যাপ্ত সক্ষমতা নিয়ে কাজ করছে।

Tags: CoxsBazardwnnInternetConnectivitySeaMeWe6SubmarineCable
ShareTweetSend

সর্বশেষ

দুপুর ১২টার আগে ৩টি অভ্যাস, সারাদিন রাখবে সতেজ ও কর্মোদ্যমী

এক মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, প্রথম দিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

প্রথম মাসেই স্টারলিংকের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে

সংকোচ নয়, উদযাপন করুন টাকমাথা দিবস আজ

বিচ্ছেদের গুঞ্জনে সরব শোবিজ, এখনো নীরব সাবিলা নূর

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

দুপুর ১২টার আগে ৩টি অভ্যাস, সারাদিন রাখবে সতেজ ও কর্মোদ্যমী

দুপুর ১২টার আগে ৩টি অভ্যাস, সারাদিন রাখবে সতেজ ও কর্মোদ্যমী

অক্টোবর ১৪, ২০২৬
এক মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা

এক মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা

অক্টোবর ১৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.