• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

উত্তরায় আগুনে পুড়ে দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৬, ২০২৬
in বাংলাদেশ
0
উত্তরায় আগুনে পুড়ে দম্পতি ও শিশু সন্তানসহ নিহত ৬

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দম্পতি ও তাদের শিশু সন্তানসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। নিহতরা হলেন—কুমিল্লার বাসিন্দা কাজী ফজলে রাব্বী (৩৭), তার স্ত্রী আফরোজা বেগম সুবর্ণা (৩০), তাদের তিন বছর বয়সী ছেলে কাজী ফায়াজ রিশান, রোদেলা আক্তার (১৪), মো. হারিছ (৫২) এবং মো. রাহাব (১৭)।

পারিবারিক সূত্র জানায়, প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় রাব্বীর প্রথম স্ত্রী তিথীর মৃত্যু হয়। দীর্ঘ শোক কাটিয়ে পরিবারের অনুরোধে তিনি পরে তিথীর ঘনিষ্ঠ বান্ধবী আফরোজা বেগম সুবর্ণাকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ছিল কাজী ফায়াজ রিশান। কর্মদিবসে রাব্বী অফিসে যাওয়ার আগে ছেলেকে উত্তরায় নানুর বাসায় রেখে যেতেন এবং ফেরার সময় নিয়ে আসতেন। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় সেদিন পুরো পরিবার বাসাতেই অবস্থান করছিল।

হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা রাব্বী, তার স্ত্রী ও শিশুপুত্রসহ ছয়জনকেই মৃত ঘোষণা করেন। ডাক্তারদের প্রাথমিক ধারণা, তারা দগ্ধ না হয়ে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন। আফরোজার বোন আফরিন জাহান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর আফরোজাকে মৃত ঘোষণা করা হয়, অন্যদের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ১০টার দিকে পুরোপুরি নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক আহমেদ জানান, অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। প্রাথমিকভাবে জানা গেছে, তারা ভবনটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঢাকায় জানাজা শেষে মরদেহ রাতেই কুমিল্লায় নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করার কথা রয়েছে।

Tags: #UttaraFire #DhakaFire #FireAccident #TragicIncident #BangladeshNews #UrbanSafety #FireSafety #BreakingNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য: হুমকির মুখে ৩৪ প্রজাতির প্রাণী

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

সেপ্টেম্বর ২২, ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.