বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আয়োজিত ইউরোপীয় ইউনিয়নের এক মেগা কনফারেন্সে অভিবাসী শ্রমিকদের অধিকার ও কাজের পরিবেশ নিয়ে জোরালো বক্তব্য রেখেছেন ইইউ কমিশনার নিকোলাস শমিট। ইউরোপের শ্রমবাজারে বহিরাগত কর্মীদের বৈষম্য এবং স্থানীয় দালাল বা মালিকপক্ষের শোষণ বন্ধে এই সম্মেলনে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সম্মেলনে অংশ নিয়ে কমিশনার নিকোলাস শমিট স্পষ্ট জানান, ইউরোপে কর্মরত অভিবাসী শ্রমিকদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা স্থানীয় নাগরিকদের সমান হওয়া উচিত। কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বা শ্রমিক শোষণ বরদাস্ত করা হবে না বলে মালিকপক্ষ এবং মধ্যস্বত্বভোগী দালালদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি
ইউরোপীয় ইউনিয়নের এই দৃঢ় অবস্থানকে অভিবাসীদের অধিকার সুরক্ষায় এক নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নীতিগতভাবে এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হলে ইউরোপে থাকা লাখ লাখ প্রবাসী শ্রমিকের ভাগ্য বদলে যাবে এবং তারা আইনিভাবে সমান অধিকার ভোগ করতে পারবেন।



