• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ দল

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১৪, ২০২৫
in খেলাধুলা
0
আরব আমিরাতের উদ্দেশে বাংলাদেশ দল

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্ধারিত সূচি অনুযায়ী আরব আমিরাতের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দল। দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুধবার (১৪ মে) সকাল ও বিকেলে দুই ধাপে দেশ ছাড়েন দলের সদস্যরা।

সকালের ফ্লাইটে দেশ ছাড়েন প্রধান কোচ ফিল সিমন্সসহ ১৭ সদস্যের একটি দল, যার মধ্যে রয়েছেন সহ-অধিনায়ক শেখ মেহেদী, জাকের আলি, রিশাদ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, হাসান মাহমুদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। তাদের দেখা যায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিকেলের ফ্লাইটে যাত্রা করেন আরও সাত জন। তাদের মধ্যে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, অধিনায়ক লিটন দাস, মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ক্রিকেটাররা।

আগামী ১৭ মে থেকে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ মে।

এই সিরিজকে সামনে রেখে কিছুদিন আগেই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে অধিনায়ক হিসেবে এবং শেখ মেহেদী পেয়েছেন সহ-অধিনায়কের দায়িত্ব।

এদিকে, ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়তে পারে বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফরে। ২৫ জুন পাকিস্তানে বাংলাদেশ দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা থাকলেও, একই তারিখে স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল আয়োজনের কারণে সূচিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো সিরিজ আয়োজনের পক্ষে অবস্থান করছে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

ShareTweetSend

সর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

অক্টোবর ৪, ২০২৬
না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.