• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৬
in প্রবাসী, ব্যবসা
0

যুক্তরাষ্ট্রের ডালাস, টেক্সাস শহরে তিন বাংলাদেশি মুসলিম বোন শুরু করেছেন ব্যতিক্রমী ফুড ট্রাক ব্যবসা ‘Lajawaab’। তাদের এই উদ্যোগ শুধু ব্যবসায়িক সফলতার গল্প নয়, বরং একটি পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের উদাহরণ।

উদ্যোক্তারা জানান, তাদের মায়ের বহুদিনের ইচ্ছা ছিল একটি রেস্টুরেন্ট দেওয়ার। তবে বিদেশে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় বড় বিনিয়োগ সম্ভব না হওয়ায় বিকল্প হিসেবে ফুড ট্রাকের ধারণা আসে। মায়ের কাছ থেকেই তাদের রান্নার হাতেখড়ি, আর ছোট বোনের পরিকল্পনা ও উদ্যোগে প্রায় ছয় বছর আগে ৩৪-৬৪,ওয়েস্ট ক্যাম্পবেল রোড,গারল্যান্ড,টেক্সাস জিপ কোড ৭৫০৪৪ ঠিকানায় যাত্রা শুরু হয়।

প্রথমদিকে অনলাইন অর্ডার ও ক্যাটারিংয়ের মাধ্যমে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে গ্রাহক বাড়তে থাকে। এক পর্যায়ে তারা নিজেদের ফুড ট্রাক চালু করেন। বর্তমানে স্থানীয়দের কাছে তাদের খাবারের জনপ্রিয়তা বাড়ছে বলে জানিয়েছেন তারা।

এই ফুড ট্রাকের অন্যতম বৈশিষ্ট্য হলো, মশলা থেকে শুরু করে বেশিরভাগ উপকরণই নিজেদের হাতে তৈরি করা হয় এবং খাবারের স্বাদ রাখা হয় খাঁটি বাঙালি স্টাইলে। মেন্যুতে রয়েছে ফুচকা, চটপটি, ভেলপুরি, দই ফুচকা, বিরিয়ানি সহ বিভিন্ন দেশি খাবার।

শুধু ফুড ট্রাকেই নয়, বিয়ে, জন্মদিন, কর্পোরেট ইভেন্টসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয়। পাশাপাশি হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। উদ্যোক্তারা জানান, বাংলাদেশি চাইনিজ খাবার, স্ন্যাকস, দই ফুচকা ও ভেলপুরির চাহিদা সবচেয়ে বেশি। রমজান উপলক্ষেও বিশেষ অফারের পরিকল্পনা রয়েছে।

খেতে আসা অনেক ক্রেতা জানিয়েছেন, বিদেশে থেকেও তারা যেন বাংলাদেশ এর আসল স্বাদ পাচ্ছেন। তাদের মতে, এমন উদ্যোগ প্রবাসে বাংলাদেশি খাবারের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উদ্যোক্তাদের প্রত্যাশা, ভবিষ্যতে তারা আরও বড় পরিসরে বাংলাদেশি খাবারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে পারবেন।

Tags: #LajawaabFoodTruck #BangladeshiSisters #DallasEats #FoodEntrepreneurs #WomenInBusiness #BangladeshiCuisine #StreetFoodDallas #CulinaryInnovation #FamilyBusiness #BangladeshiFlavors #DWNN
ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.