• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৫, ২০২৬
in খেলাধুলা
0
সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে। কিছুটা অনিশ্চয়তার মধ্যেই থাকলেও শেষ পর্যন্ত চমক দিয়েই ৩০ বছর বয়সী এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিটি। এবার নিলামের পথে না গিয়ে সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) মোস্তাফিজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানায়, “আমাদের বাংলাদেশি ভাই মোস্তাফিজুর রহমান, যাকে আমরা ২০১৬ ও ২০১৮ সালে দলে পেয়েছিলাম, আবারও সরাসরি চুক্তিতে আমাদের পরিবারের অংশ হয়েছেন।” এই চুক্তির জন্য লাহোর কালান্দার্সকে ব্যয় করতে হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮১ লাখ টাকারও বেশি।

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা। এরপর নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ দলের ভারত সফর ও বিশ্বকাপ সংক্রান্ত সিদ্ধান্ত ঘিরে বিষয়টি আরও আলোচনায় আসে।

আইপিএল অধ্যায় বন্ধ হওয়ার পরপরই পিএসএল কর্তৃপক্ষের নজরে আসেন মোস্তাফিজ। সেই আগ্রহের বাস্তবায়নও হয় দ্রুত। পিএসএলের অফিসিয়াল পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে লেখা হয়, “Mustafizur Rahman – Welcome to the new era of PSL।”

এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। সাম্প্রতিক সময়ের দুর্দান্ত ফর্ম ও অভিজ্ঞতা বিবেচনায় তাকে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি হবে—এমনটাই ধারণা করা হচ্ছিল। শেষ পর্যন্ত অন্যদের টপকে সাবেক দল লাহোর কালান্দার্সই সরাসরি চুক্তিতে দলে ভেড়াল বাংলাদেশের এই তারকা পেসারকে।

Tags: #MustafizurRahman #LahoreQalandars #PSL2026 #BangladeshCricket #LeftArmPacer #DirectSigning #CutterMaster #T20Cricket #PSLNews #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিদায় সন্নিকটে, বিকল্প নেই

বাবা হলেন অভিনেতা পলাশ

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৫, ২০২৬
সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.