• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ১, ২০২৬
in খেলাধুলা
0
অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দাপুটে পারফরম্যান্সে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পুরো টুর্নামেন্টজুড়ে অপ্রতিরোধ্য থাকা টাইগ্রেসরা বাছাইপর্বে খেলেছে মোট সাতটি ম্যাচ, যেখানে সাত ম্যাচেই জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

গ্রুপ পর্বে চার ম্যাচে চার জয়ের পর সুপার সিক্সে টানা তিন ম্যাচ জিতে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে অপরাজিত থাকার কীর্তি গড়ে টাইগ্রেসরা।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ডাচরা সংগ্রহ করে ১০২ রান। দলের হয়ে সানিয়া খুরানা ৩৭ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন, আর রবিনে রিজকে করেন ৪৫ বলে ৩৯ রান। বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন নাহিদা আক্তার, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এছাড়া মারুফা আক্তার, স্বর্ণা আক্তার ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।

১০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মাত্র ৬ রানের মধ্যেই দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস ফিরে যান। তবে এরপর দৃঢ়তা দেখান শারমিন আক্তার সুপ্তা ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ২৮ বলে ১৩ রান করে শারমিন আউট হলেও অপর প্রান্তে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে যান জ্যোতি।

পরে জ্যোতির সঙ্গে যোগ দেন দুর্দান্ত ফর্মে থাকা সোবহানা মোস্তারী। দুজনের কার্যকর ব্যাটিংয়ে কোনো ঝুঁকি না নিয়েই সহজ জয়ের পথে এগিয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি টানা দ্বিতীয় ফিফটি তুলে নিয়ে ৪৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। সোবহানা মোস্তারী ২৩ বলে ৩৩ রানের ঝরঝরে ইনিংস খেলে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ২০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ নারী দল। এই জয়ের মাধ্যমে বাছাইপর্বে একমাত্র অপরাজিত দল হিসেবে শীর্ষে থেকে টুর্নামেন্ট শেষ করলো টাইগ্রেসরা, যা নারী ক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তিরই প্রতিফলন।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.