• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২৬, ২০২৬
in অন্যান্য
0
বিনামূল্যে বা সস্তায় খাবার পেলে মানুষ বেশি খেয়ে ফেলে কেন?

আপনি কি কখনো লক্ষ করেছেন, দোকান থেকে কেনা বিস্কুট বা চিপস বাড়িতে পৌঁছানোর আগেই শেষ হয়ে যায়? কিংবা কোনো অনুষ্ঠান বা দাওয়াতে সামনে সাজানো নানা রকম স্ন্যাকস দেখে ‘আর একটু’ খেতে খেতে কখন যে সীমা ছাড়িয়ে যায়, তা নিজেও টের পান না? টিভি দেখার সময় এক প্যাকেট চিপস শেষ করার পর হঠাৎ আফসোস এসে ধরা দেয়—আমি কেন এত বেশি খেয়ে ফেললাম? এই অভিজ্ঞতা কমবেশি আমাদের সবারই পরিচিত।

বিশেষজ্ঞদের মতে, মাঝে মাঝে অতিরিক্ত খাওয়া স্বাভাবিক হলেও, যদি তা নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তাহলে তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি এসিড রিফ্লাক্স, পেট ফাঁপা, গ্যাস, বুকজ্বালা, বমি বমি ভাব ও পেটব্যথার মতো নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। শুধু শারীরিক অস্বস্তিই নয়, অতিরিক্ত খাওয়ার পর অনেকের মধ্যে অনুশোচনা, বিস্ময় বা ভয়ও কাজ করে।

বিশেষজ্ঞরা বলছেন, আমরা কীভাবে, কখন এবং কোন পরিস্থিতিতে খাচ্ছি—এই বিষয়গুলোর সঙ্গেই অতিরিক্ত খাওয়ার প্রবণতা গভীরভাবে জড়িত। হাতের কাছে অনেক খাবার থাকা, ফ্রিজ ভরা নানা রকম খাবার কিংবা বিনামূল্যে বা কম দামে খাবার সহজলভ্য হলে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। এ ক্ষেত্রে কেনাকাটার সময় তালিকা তৈরি করে প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করার পরামর্শ দিচ্ছেন তারা।

আবেগও অতিরিক্ত খাওয়ার একটি বড় কারণ। শুধু দুঃখ বা রাগ নয়, অনেক সময় অতিরিক্ত আনন্দ, উত্তেজনা কিংবা মানসিক চাপেও মানুষ বেশি খেয়ে ফেলে। তাই খাওয়ার আগে নিজেকে প্রশ্ন করা জরুরি—আমি কি সত্যিই ক্ষুধার্ত, নাকি আবেগের বশে খাচ্ছি? একইভাবে রেস্তোরাঁয় বড় পরিমাণে পরিবেশন, টিভি দেখতে দেখতে বা ফোনে কথা বলতে বলতে অমনোযোগী খাওয়াও পরিমাণ বাড়িয়ে দেয়।

এ ছাড়া সামনে একসঙ্গে অনেক রকম খাবার থাকলে ‘সব একটু করে’ খেতে গিয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি খাওয়া হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, আগে সব খাবার দেখে পছন্দের একটি বেছে নেওয়াই ভালো। হরমোনের ভারসাম্যও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেপটিন পেট ভরার সংকেত দেয়, আর ঘ্রেলিন ক্ষুধা বাড়ায়। পর্যাপ্ত পানি পান, শরীর আর্দ্র রাখা ও নিয়মিত ঘুম এই হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ঘুমের অভাব ও কঠোর ডায়েটিংও অতিরিক্ত খাওয়ার ঝুঁকি বাড়ায়। হঠাৎ চিনি বা কার্বোহাইড্রেট কমিয়ে দিলে অনেক সময় ঝোঁকের বশে বেশি খেয়ে ফেলা হয়। তাই বিশেষজ্ঞরা সুষম ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত ঘুমের অভ্যাস গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন।

সবশেষে বলা যায়, অতিরিক্ত খাওয়া শুধু ইচ্ছাশক্তির অভাব নয়। এর পেছনে পরিবেশ, আবেগ, অভ্যাস এবং হরমোন—সবকিছুরই প্রভাব রয়েছে। সচেতনতা ও দৈনন্দিন ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই পারে এই সমস্যার বড় সমাধান হয়ে উঠতে।

সূত্র: আজকাল

ShareTweetSend

সর্বশেষ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.