• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

ছেলের কাছে চঞ্চল চৌধুরীর অনুরোধ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১২, ২০২৫
in বিনোদন
0
ছেলের কাছে চঞ্চল চৌধুরীর অনুরোধ

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী আবারও ভক্তদের মন ছুঁয়ে গেলেন এক আবেগঘন পোস্টের মাধ্যমে। সম্প্রতি টালিউড নির্মাতা ব্রাত্য রাইসুর ছবির শুটিং শেষ করে বুধবার (১২ নভেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি শেয়ার করেন তিনি। সেই ছবির সঙ্গে লেখেন এক হৃদয় ছোঁয়া বার্তা, যেখানে ফুটে উঠেছে একজন বাবার মমতা, ভালোবাসা ও জীবনের গভীর উপলব্ধি।

চঞ্চল লিখেছেন, “যতদূর মনে পড়ে, গত শীতেও এই ব্লেজারটির মালিকানা আমার হাতেই ছিল! ভাবছেন নিজের টাকায় বানিয়েছিলাম? না, খালাতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, বলেছিল, ‘দাদা, তোকে খুব সুন্দর মানিয়েছে, এটা তুই নিয়ে যা।’ তখন খুশি হয়েই নিয়েছিলাম জিনিসটা।”

সময় বদলেছে, বয়স বেড়েছে। এখন সেই প্রিয় পোশাকগুলো তার ছেলে শুদ্ধ’র গায়ে খাপে খাপ বসে যায়। এ প্রসঙ্গে চঞ্চল লিখেছেন, “এটাই মনে হয় প্রকৃতির নিয়ম! এক সময় বাবা-মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ বাবা-মায়ের জন্য অকল্পনীয় শান্তি।”

তবে চঞ্চল চৌধুরীর বার্তা কেবল পোশাক বা সম্পদের নয়, বরং আদর্শ ও মূল্যবোধের উত্তরাধিকার নিয়েও। তিনি লেখেন, “হে সন্তানরা, শুধু সম্পত্তি বা পোশাক নয়, বাবা-মায়ের ভালো অর্জনগুলোও নিজের জীবনে বয়ে নিয়ে সফল হও। বড় হও, সফল হও।”

সবশেষে ছেলেকে উদ্দেশ্য করে তিনি আবেগভরা অনুরোধ জানান, “আর আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ, অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়। তাই আমার সমস্ত পোশাক—বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল! আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে, সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ, অনেক বড় মানুষ হ।”

ShareTweetSend

সর্বশেষ

ধানমণ্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই; হিন্দি ও বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ধানমণ্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার

ধানমণ্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার

সেপ্টেম্বর ২৩, ২০২৬
বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই; হিন্দি ও বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই; হিন্দি ও বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.