• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ২৯, ২০২৫
in খেলাধুলা
0
বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের, তবে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবেই ১৩ নভেম্বর ঢাকায় আফগানিস্তানের সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাফুফে। আফগানিস্তানও প্রাথমিকভাবে এতে সম্মতি জানিয়ে সফরের সময়সূচি ঠিক করেছিল। তবে হঠাৎ করেই তারা নিজেদের সিদ্ধান্ত বদল করে ম্যাচটি বাতিল করে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, একই দিনে (১৮ নভেম্বর) ঢাকার কিংস অ্যারেনায় মিয়ানমারের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি না হওয়ায়, আফগানিস্তানও তাদের বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেয়।

তবে বাফুফে এখানেই থেমে নেই। ১৩ নভেম্বরই একটি বিকল্প ম্যাচ আয়োজনের চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েকটি দেশকে প্রস্তাব পাঠানো হয়েছে, যার মধ্যে নেপাল ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নেপাল সফর করেছিল দুটি প্রীতি ম্যাচের জন্য—এর মধ্যে ৬ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হলেও, ৯ সেপ্টেম্বরের ম্যাচটি নেপালের অস্থির পরিস্থিতির কারণে বাতিল করতে হয়েছিল।

Tags: #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.