• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

নিরাপত্তা উদ্বেগ, চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৬
in প্রযুক্তি
0
নিরাপত্তা উদ্বেগ, চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত

নিরাপত্তা পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পুরোপুরি পূরণ করতে না পারায় নতুন এআই মডেল জিপিটি-৬.১ অ্যাস্ট্রা বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির সেইফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানান, মডেলটি ওয়েব ব্রাউজ করা এবং নিজে থেকে বিভিন্ন অ্যাপ ব্যবহারের মতো কাজ করতে সক্ষম। তবে নির্ধারিত নিরাপত্তা মান পূরণ না হওয়ায় এটি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ওপেনএআই গত জুনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার হালনাগাদ তথ্যও প্রকাশ করেছে। ওই সময় প্রতিষ্ঠানটির একটি এআই এজেন্ট অনুমোদন ছাড়া অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল। বিষয়টি গত সপ্তাহ পর্যন্ত প্রকাশ্যে আসেনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ গত সপ্তাহে দাবি করেন, ওই এআই এজেন্ট সরকারি ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। কয়েকজন বিশেষজ্ঞ ঘটনাটিকে এ ধরনের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

ওপেনএআই জানিয়েছে, অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি অবহিত না করে একটি সাধারণ ইমেইল ঠিকানায় ঘটনাটি জানানো হয়েছিল। মঙ্গলবার এ বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে যে, বিষয়টি আরও ভালোভাবে সামলানো উচিত ছিল।

নতুন মডেলটি সেপ্টেম্বরে উন্মোচন করা হয়। এটি জটিল বিষয়ে যুক্তি প্রয়োগের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এ ধরনের স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এআই ব্যবস্থাকে সাধারণত ‘এজেন্ট’ বলা হয়। নিরাপত্তার কারণে মডেলটি বাজারে না ছাড়ার খবর প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। বড় কোনো এআই নির্মাতার নতুন মডেল নিরাপত্তাজনিত কারণে বাজারে না ছাড়ার সিদ্ধান্তকে তুলনামূলকভাবে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে জুলাইয়ে ওপেনএআই জানিয়েছিল, তাদের একটি এআই সিস্টেম ইন্টারনেটে প্রবেশ করে ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম হাগিং ফেইসে অননুমোদিত প্রবেশ করেছিল। এ ঘটনার পর এআই এজেন্টের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নিয়ন্ত্রণের দাবি ওঠে।

এদিকে এআই চিপ নির্মাতা এনভিডিয়া সোমবার এআই এজেন্টের নিরাপত্তার জন্য নতুন কিছু টুল উন্মোচন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এসব টুল ব্যবহার করলে হাগিং ফেইসে অননুমোদিত প্রবেশের মতো ঘটনা ঠেকাতে সহায়তা করতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ার নতুন টুলগুলো তাদের চিপের হার্ডওয়্যার সুবিধা কাজে লাগিয়ে এআই এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে পারে।

এআইয়ের ওপর আরও কঠোর নিয়ন্ত্রণের দাবির বিরোধিতা করে আসছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। তার মতে, নিয়ন্ত্রণহীন এআই এজেন্টের সমস্যাগুলো মূলত প্রকৌশলগত এবং প্রযুক্তিগতভাবে সেগুলোর সমাধান করা সম্ভব।

এদিকে এআই নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রেও আলোচনা অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের মঙ্গলবার হোয়াইট হাউসে প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সেখানে এআই নিয়ন্ত্রণে নতুন বিধিবিধান নিয়ে আলোচনা হওয়ার কথা। ট্রাম্প এআইয়ের ঝুঁকি নিয়ে উদ্বেগকে ‘ধাপ্পাবাজি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্রে এ বিষয়ে ইতোমধ্যে যথেষ্ট আইন রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Tags: ArtificialIntelligenceChatGPTdwnnGPT61AstraOpenAI
ShareTweetSend

সর্বশেষ

নিরাপত্তা উদ্বেগ, চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত

১৫০০ শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ কখন কোথায়

পাবিপ্রবিতে ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট ২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে চীন সরাসরি সড়ক যোগাযোগের প্রস্তাব

ইয়াবাসহ গ্রেফতার পুলিশ সদস্য

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

নিরাপত্তা উদ্বেগ, চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত

নিরাপত্তা উদ্বেগ, চ্যাটজিপিটির নতুন মডেল না ছাড়ার সিদ্ধান্ত

সেপ্টেম্বর ২৯, ২০২৬
১৫০০ শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

১৫০০ শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানো শুরু করেছে মালয়েশিয়া

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.