• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৫
in প্রবাসী
0
মালদ্বীপে হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড পেলেন ৮ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ক্যালিফোর্নিয়ায় প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে লস এঞ্জেলেসস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি কনস্যুলেট থেকেই ভোটার নিবন্ধন ও এনআইডি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। প্রথম ধাপে যাদের এনআইডি কার্ড নেই, তারা নতুন করে ভোটার নিবন্ধন ও এনআইডি করতে পারবেন, আর দ্বিতীয় ধাপে সব প্রবাসী মোবাইলের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করবেন। এর ফলে প্রবাসীরা আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন, যা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। তিনি অনুষ্ঠানে দুইটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন। এ সময় ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি ও বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির উপদেষ্টা বদরুল আলম চৌধুরী শিপলু, চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরীসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতি ও লস এঞ্জেলেসস্থ কনসাল জেনারেল কাজী মুহম্মদ জাবেদ ইকবাল প্রবাসীদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, “এই উদ্যোগে সাফল্য অর্জনে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি কমিউনিটির নেতাদের প্রতি নতুন সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার আহ্বান জানান।

প্রবাসী কমিউনিটির পক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানান। এই কার্যক্রম শুরুর ফলে লস এঞ্জেলেসের প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

সেপ্টেম্বর ২১, ২০২৬
কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.