• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
অক্টোবর ৯, ২০২৫
in আন্তর্জাতিক
0
বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

দক্ষিণ ভারতের জনপ্রিয় সুপারস্টার বিজয় থালাপতির বাড়ি ঘিরে ফেলেছে পুলিশ। তামিলনাড়ুর নীলঙ্করাই এলাকায় অবস্থিত তার বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুধু তাই নয়, সাদা পোশাকের পুলিশ সদস্যরাও তার বাড়ির আশেপাশে নজরদারি চালাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, সম্প্রতি চেন্নাই পুলিশের কাছে একটি বোমা হামলার হুমকি আসে। অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে জানায়, ভবিষ্যতে যদি বিজয় আবার কোনো জনসভা করেন, তাহলে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ফোনটি আসে কন্যাকুমারী এলাকা থেকে, এরপরই পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং বিজয়ের বাড়ির চারপাশে অবস্থান নেয়।

পুলিশের একটি দল ইতোমধ্যেই তার বাড়িতে তল্লাশি চালিয়েছে। তবে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, হুমকি ফোনটি সম্ভবত প্র্যাঙ্ক কল হতে পারে। তবুও পুলিশ ফোনদাতার লোকেশন ট্র্যাক করে তাকে আটকানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, সম্প্রতি তামিলনাড়ুর কারুরে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর একটি সমাবেশে ৪১ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে নারী ও শিশু ছিল। বিজয় সেই দিনের সমাবেশে প্রায় ৭ ঘণ্টা দেরিতে পৌঁছান, ফলে অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্ধারিত ১০ হাজার মানুষের স্থলে প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিত হন, যেখানে পর্যাপ্ত নিরাপত্তা, খাবার, পানি বা চিকিৎসা ব্যবস্থাও ছিল না। ফলে পদপিষ্ট হয়ে বহু মানুষ প্রাণ হারান।

ঘটনার পর বিজয় শোক প্রকাশ করেছেন এবং আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে দলীয় নেতারা দাবি করেছেন, তারা এর আগে বহু বড় সমাবেশ করেছেন, কিন্তু কখনো এমন দুর্ঘটনা ঘটেনি। এই ঘটনার পর থেকেই টিভিকে ও বিজয় উভয়েই তীব্র চাপের মুখে রয়েছেন, আর এর মধ্যেই নতুন করে এই বোমা হামলার হুমকি বাড়িয়েছে উদ্বেগ।

ShareTweetSend

সর্বশেষ

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

চলে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার

মোস্তাফিজ ‘ওয়ান’ পিস !

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.