• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

আজ বিশ্ব শিক্ষক দিবস

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৫, ২০২৫
in আন্তর্জাতিক
0
আজ বিশ্ব শিক্ষক দিবস

একজন শিক্ষক মোমবাতির মতো, যিনি নিজে জ্বলে অন্যদের আলো দেন। শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা ও ত্যাগ লুকিয়ে থাকে। অথচ আমরা কতবার সেই ত্যাগের কথা ভাবি? প্রিয় শিক্ষক কে—এই প্রশ্নের উত্তর আমরা সহজেই দিতে পারি, কিন্তু কয়জনই বা বলেন, “ধন্যবাদ আপনাকে, আপনি আছেন বলেই আমি আজকের আমি।”

শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, শেখান কীভাবে মানুষ হতে হয়। জীবনের প্রতিটি পদক্ষেপে তার শিক্ষা পথ দেখায়। কিন্তু ব্যস্ত জীবনের ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই সেই নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের কথা। তাই আজকের দিনটি বিশেষ—কারণ আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস।
আজই সেই দিন, যখন একটি ধন্যবাদ, একটুখানি হাসি ও সম্মান দিয়ে আমরা আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। কারণ শিক্ষকরা কখনোই বেশি কিছু চান না—তারা চান শুধু তাদের শিক্ষার্থীর সাফল্য ও মানুষ হয়ে ওঠা।

শিক্ষক সভ্যতার অগ্রদূত, জাতির বিবেক এবং মানুষ গড়ার কারিগর। তার হাতেই গড়ে ওঠে একটি প্রজন্মের চিন্তা, নৈতিকতা ও চরিত্রের ভিত্তি। তাই তাকে বলা হয় ‘গুরু’—যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। জ্ঞানের আলো ছড়িয়ে তারা তৈরি করেন সৎ, নৈতিক ও সচেতন নাগরিক। শুধু পাঠ্যবই নয়, তারা শেখান জীবনের পথচলা, মূল্যবোধ ও মানবতা।

বিশ্ব শিক্ষক দিবস প্রথম পালিত হয় ১৯৯৪ সালে, ইউনেস্কোর ঘোষণার পর। এর আগে, ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনে ৫ অক্টোবর দিনটিকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৯৯৫ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হয়ে আসছে। ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই দিবসটি উদযাপিত হয়। বর্তমানে বিশ্বের প্রায় ১০০টি দেশে এডুকেশন ইন্টারন্যাশনাল এবং এর সহযোগী ৪০১টি সংগঠনের অংশগ্রহণে এই দিবসটি পালন করা হয়।

বাংলাদেশেও বিশ্বের অন্যান্য দেশের মতো প্রতিবছর পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস, এবং সাম্প্রতিক বছরগুলোতে এটি সরকারিভাবেও উদযাপিত হচ্ছে। এ দিনে দেশজুড়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কৃতজ্ঞতা, সম্মান ও ভালোবাসার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে।

ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.