• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

ক্যানসারের ইঙ্গিত দেয় যে ১০ লক্ষণ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২, ২০২৫
in অন্যান্য
0
ক্যানসারের ইঙ্গিত দেয় যে ১০ লক্ষণ

ক্যানসার বা কর্কটরোগ হলো অনিয়ন্ত্রিত কোষ বিভাজনজনিত রোগসমূহের একটি সমষ্টি। এই প্রাণঘাতী রোগটি নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড ভয় কাজ করে, কারণ এখনো পর্যন্ত বিশ্বজুড়ে এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। তবে চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন অনেক ক্যানসারই প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে চিকিৎসাযোগ্য।

গবেষণায় দেখা গেছে, অধিকাংশ ক্যানসার রোগীই শুরুতে ছোটখাটো উপসর্গকে অবহেলা করেন এবং চিকিৎসকের পরামর্শ নেন না। অথচ সময়মতো চিকিৎসা শুরু হলে রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, অর্ধেকের বেশি মানুষ জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন উপসর্গ অনুভব করেছেন যা ক্যানসারের লক্ষণ হতে পারত, কিন্তু মাত্র ২ শতাংশ বিষয়টি গুরুত্ব দেন। অনেকেই লজ্জা বা দ্বিধায় চিকিৎসকের কাছে যান না, যা বিপদ ডেকে আনতে পারে।

আমেরিকান ক্যানসার সোসাইটি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের মতে, ক্যানসারের কিছু সাধারণ উপসর্গ আছে, যেগুলোকে কখনোই অবহেলা করা উচিত নয়। নিচে ক্যানসারের ১০টি গুরুত্বপূর্ণ উপসর্গ তুলে ধরা হলো:

  1. অকারণে ওজন কমে যাওয়া
    কোনো কারণ ছাড়াই শরীরের ওজন কমে যাওয়া ক্যানসারের অন্যতম প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষ করে অগ্ন্যাশয়, পাকস্থলি, খাদ্যনালি বা ফুসফুসের ক্যানসারে এটি বেশি দেখা যায়।

  2. জ্বর
    দীর্ঘস্থায়ী বা ঘন ঘন জ্বর, বিশেষ করে যখন ক্যানসার শরীরের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে, তখন এটি সাধারণ উপসর্গ হিসেবে দেখা দিতে পারে। লিউকেমিয়া বা লিম্ফোমার মতো ক্যানসারেও জ্বর হয়।

  3. চরম ক্লান্তিভাব
    বিশ্রামের পরেও না কমা ক্লান্তিভাব ক্যানসারের ইঙ্গিত হতে পারে। লিউকেমিয়া, কোলন বা পাকস্থলির ক্যানসারে এটি দেখা দিতে পারে।

  4. ত্বকের পরিবর্তন
    ত্বকের রঙের পরিবর্তন, হাইপারপিগমেন্টেশন, জন্ডিস, ত্বক লাল হওয়া, চুলকানি বা চুলের মাত্রাতিরিক্ত বৃদ্ধি ক্যানসারের লক্ষণ হতে পারে।

  5. অন্ত্র ও মূত্রাশয়ের কার্যক্রমে পরিবর্তন
    দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া বা প্রস্রাবের ধরনে পরিবর্তন যেমন ব্যথা, রক্ত আসা ইত্যাদি কোলন, প্রোস্টেট বা মূত্রাশয়ের ক্যানসারের লক্ষণ।

  6. ক্ষত যা সারে না
    যদি কোনো ক্ষত চার সপ্তাহ পার হলেও ভালো না হয়, তাহলে সেটি ত্বক বা মুখের ক্যানসারের ইঙ্গিত হতে পারে।

  7. দেহের কোনো স্থানে শক্ত ভাব বা গাঁঠ
    স্তন, অণ্ডকোষ, গ্রন্থি বা নরম টিস্যুতে গাঁঠ বা মাংসপিণ্ড জমে থাকা অনেক সময় ক্যানসারের লক্ষণ।

  8. রক্তপাত
    অস্বাভাবিক রক্তপাত যেমন কাশির সঙ্গে রক্ত, মলের সঙ্গে রক্ত ইত্যাদি ফুসফুস বা মলাশয়ের ক্যানসারের লক্ষণ হতে পারে।

  9. টানা কাশি বা কণ্ঠস্বরে পরিবর্তন
    তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি, কণ্ঠস্বরের পরিবর্তন বা ভাঙাভাব থাইরয়েড বা স্বরযন্ত্রের ক্যানসারের ইঙ্গিত দিতে পারে।

  10. গিলতে সমস্যা বা বদহজম
    খাবার গিলতে সমস্যা, টানা বদহজম ইসোফ্যাগাস, পাকস্থলি বা গলার ক্যানসারের লক্ষণ হতে পারে।

তবে মনে রাখতে হবে, উপরোক্ত প্রতিটি উপসর্গ ক্যানসার ছাড়াও অন্য অনেক কারণে দেখা দিতে পারে। কিন্তু যদি এসব উপসর্গ দীর্ঘস্থায়ী হয় বা প্রকট আকার ধারণ করে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

ShareTweetSend

সর্বশেষ

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ধার করা পোশাকে ও বিনা বেতনে সড়কে মানুষের প্রাণ বাঁচাচ্ছেন শফিউল

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি

জন্মনিয়ন্ত্রণ বড়ি লাল বা গোলাপি রঙ করে ইয়াবা হিসেবে বিক্রি: এক চাঞ্চল্যকর প্রতারণার জাল

পোষা বিড়াল হারিয়ে থানায় অভিযোগ গৃহবধূর; অবশেষে উদ্ধার করলো পুলিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, মুক্তি ঈদে

অক্টোবর ১, ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ইন্দোনেশিয়ার কাছে ৯–২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

অক্টোবর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.