• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

চাঁদাবাজি হারাম, ৪ ধরনের শাস্তির বিধান ইসলামে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১২, ২০২৫
in অন্যান্য
0
চাঁদাবাজি হারাম, ৪ ধরনের শাস্তির বিধান ইসলামে

চাঁদাবাজি ইসলাম ধর্মে অত্যন্ত ঘৃণিত ও নিন্দনীয় এক অপরাধ। এটি এক ধরনের দস্যুতা, যা ব্যক্তিগত বা সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলামের দৃষ্টিতে চাঁদাবাজি হারাম এবং এটি ‘কবিরা গুনাহ’ বা মহাপাপ। যারা এই কাজে জড়িত—চাঁদা আদায়কারী, লেখক কিংবা গ্রহীতা—তারা সবাই সমানভাবে গোনাহগার হিসেবে বিবেচিত হন।

ইসলাম কী বলছে?

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন,

“তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না এবং বিচারকের কাছে মিথ্যা মামলা কোরো না, যাতে মানুষের সম্পদ জেনেশুনে আত্মসাৎ করতে পারো।”
— (সুরা বাকারা, আয়াত ১৮৮)

হাদিসে রাসুল (সা.) বলেন,

“কারো সম্পদ তার আন্তরিক সম্মতি ছাড়া গ্রহণ করা হালাল নয়।”
— (বায়হাকি, শুআবুল ঈমান, হাদিস ১৬৭৫৬)

চাঁদাবাজদের জন্য ৪ ধরনের শাস্তি

পবিত্র কোরআনের সুরা মায়িদাহ’র ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিধানের বিরুদ্ধে গিয়ে পৃথিবীতে ত্রাস সৃষ্টি করে (যেমন: চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, ইত্যাদি), তাদের জন্য রয়েছে নিম্নোক্ত শাস্তিগুলোর যেকোনো একটি:
১. হত্যা
২. ফাঁসি
৩. বিপরীত দিকের হাত ও পা কেটে দেওয়া
৪. অন্য এলাকায় নির্বাসনে জেলে বন্দি রাখা

এই শাস্তিগুলো যতক্ষণ না অপরাধী খাঁটি তাওবা করে, ততক্ষণ কার্যকর থাকবে। এই দুনিয়ার অপমানের পাশাপাশি পরকালেও তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।

অধিকার ফিরিয়ে দিতে হবে

আখিরাতে প্রত্যেককে তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে। কোনো মজলুম ব্যক্তি যদি ক্ষমা না করেন, তবে চাঁদাবাজের নেক আমল কেটে নিয়ে তার ওপর অত্যাচারিত ব্যক্তিকে দেওয়া হবে। আর যদি আমল না থাকে, তবে মজলুমের গুনাহ এনে চাঁদাবাজের ওপর চাপিয়ে দেওয়া হবে।
— (সহিহ মুসলিম, হাদিস ১৮৮৫)

জালিম ও তার সহযোগীদের পরিণতি

চাঁদাবাজ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সরাসরি জালিম অথবা জালিমের সহযোগী হিসেবে বিবেচিত। তাদের জন্য ইহকাল ও পরকালে রয়েছে ভয়ানক শাস্তি।

“শুধু তাদের বিরুদ্ধেই শাস্তির ব্যবস্থা থাকবে, যারা মানুষের ওপর জুলুম করে এবং পৃথিবীতে অহংকার করে বেড়ায়। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।”
— (সুরা শুরা, আয়াত ৪২)

চাঁদাবাজি কোনোভাবেই ইসলামসম্মত নয়। এটা অন্যায়ের নামান্তর এবং ইসলামে এর বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। তাই ব্যক্তি ও সমাজের কল্যাণে এর থেকে দূরে থাকা এবং অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক সচেতন মুসলমানের দায়িত্ব।

ShareTweetSend

সর্বশেষ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শনিবার বসছে ‘পান্তা ইলিশ’ উৎসব

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

জ্যেষ্ঠদের সম্মান জানিয়ে মঞ্চের এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস !

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অক্টোবর ২, ২০২৬
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

অক্টোবর ২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.