• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

এয়ার ইন্ডিয়ার ব্ল্যাক বক্স উদ্ধার, মিলতে পারে দুর্ঘটনার কারণ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১৩, ২০২৫
in আন্তর্জাতিক
0
এয়ার ইন্ডিয়ার ব্ল্যাক বক্স উদ্ধার, মিলতে পারে দুর্ঘটনার কারণ

আহমেদাবাদের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) চিকিৎসকদের একটি হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাক বক্সটি পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের একটি সূত্র।

ব্ল্যাক বক্সের মধ্যে বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে, যা বিশ্লেষণ করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত প্রতিটি বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে—একটি ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (DFDR) এবং অন্যটি ককপিট ভয়েস রেকর্ডার (CVR)। DFDR বিমানের প্রযুক্তিগত তথ্য ধারণ করে, যেমন গতি, উচ্চতা, ইঞ্জিনের অবস্থা ইত্যাদি। অন্যদিকে, CVR ককপিটে পাইলটদের কথোপকথন ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ সংরক্ষণ করে, যা বিপদের মুহূর্তে কী ঘটেছিল তা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়ায়।

ব্ল্যাক বক্স নাম হলেও এর গায়ের রঙ গাঢ় কমলা। এটি স্টিল ও টাইটেনিয়াম দিয়ে তৈরি হওয়ায় পানি, আগুন বা ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতিতেও বছরের পর বছর অক্ষত থাকে।

আহমেদাবাদের ভয়াবহ দুর্ঘটনার তদন্ত করছে এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। এই সংস্থার তদন্তকারী দল এবং গুজরাট সরকারের প্রায় ৪০ জন কর্মকর্তার যৌথ প্রচেষ্টায় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানটি উড়েছিল। কিন্তু ওড়ার মাত্র পাঁচ মিনিট পরই এটি মেঘানিনগরের একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে। বিমানটিতে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই নিহত হন। বেঁচে যান শুধু একজন—বিশ্বাস কুমার রমেশ, যিনি একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।

এ দুর্ঘটনায় বিমানের বাইরে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মেঘানিনগরের চিকিৎসকদের হোস্টেলে বিমানটি ভেঙে পড়ায় সেখানে আরও পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আহতদের দেখতে শুক্রবার হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ShareTweetSend

সর্বশেষ

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ডব্লিউইউএসটির ফল ২০২৬ অরিয়েন্টেশন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অক্টোবর ৩, ২০২৬
রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.