• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

অনৈতিক কনটেন্ট ছড়ানোর অভিযোগ, মামুন-লায়লাকে আইনি নোটিশ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ১৬, ২০২৫
in বিনোদন
0
অনৈতিক কনটেন্ট ছড়ানোর অভিযোগ, মামুন-লায়লাকে আইনি নোটিশ

সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ও অনৈতিক কনটেন্ট প্রকাশের অভিযোগে আলোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন এবং লায়লাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সিরাজুল ইসলাম এই নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশে উল্লেখ করা হয়, টিকটক, ফেসবুক এবং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে মামুন ও লায়লা যে ধরনের ভিডিও কনটেন্ট প্রকাশ করছেন, তা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী এবং সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। আইনজীবী জানান, দেশের সাধারণ মানুষের পক্ষে থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন।

এরই মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে মামুনের একটি ফেসবুক লাইভ। ১০ মে লায়লার বাড়িতে গিয়ে লাইভে আসেন মামুন, যেখানে তিনি অভিযোগ করেন—লায়লাই সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেছে। প্রায় ৩০ মিনিটের লাইভে মামুনের সঙ্গে লায়লার তর্ক হয় এবং মামুন তাকে বিভিন্ন সময় গালিগালাজ করেন। তিনি আরও দাবি করেন, লায়লা তার নামে পাঁচটি মামলা দিয়ে তাকে নাজেহাল করে তুলেছেন, তার ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণ করছেন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া ভিডিও সংগ্রহ করে সামাজিক মাধ্যমে ‘খারাপ ক্যাপশন’ দিয়ে ছড়িয়ে দিচ্ছেন।

মামুন লাইভে বলেন, “লায়লা আমাকে বলেছে, আইন ছাড়া আরও অনেক কিছু আছে যা দিয়ে আমার জীবন ধ্বংস করে দেবে। আমি এখন কী করব, ভাই? আপনারা আমাকে বুদ্ধি দেন।” তিনি জানান, লাইভে এসে নিজের জীবন রক্ষা করতে পারবেন কি না, সে বিষয়েও তিনি সন্দিহান।

উল্লেখ্য, ২০২৪ সালে টিকটকার লায়লা মামুনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলার পর মামুন কারাবরণ করেন এবং পরে জামিনে মুক্তি পান। জামিনের পর তাদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও, তা দীর্ঘস্থায়ী হয়নি। বরং এখন তা আরও তিক্ত রূপ নিয়েছে এবং নতুন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা।

ShareTweetSend

সর্বশেষ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.