• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

পিএসএলে ফিরছেন সাকিব, খেলবেন রিশাদের দলে

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১৪, ২০২৫
in খেলাধুলা
0
পিএসএলে ফিরছেন সাকিব, খেলবেন রিশাদের দলে

নিলামে দল না পেলেও আবারও নিজের প্রতিভার প্রমাণ দিলেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর স্থগিত অংশে লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই লাহোর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাকিব নিজেই একটি জাতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্তমানে পরিবারের সঙ্গে নিউইয়র্কে অবস্থান করছেন সাকিব। সেখান থেকেই সরাসরি পাকিস্তান যাবেন তিনি। আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে পিএসএলের স্থগিত অংশ। সাম্প্রতিক ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে অনেক বিদেশি খেলোয়াড় দেশে ফিরে গেছেন এবং তাঁদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে লাহোর কালান্দার্স স্কোয়াডে নতুন করে বিদেশি খেলোয়াড় যুক্ত করার পরিকল্পনা করে, যেখানে সাকিব আল হাসানকে দলে টানার সিদ্ধান্ত নেয় তারা।

উল্লেখ্য, এটি সাকিবের প্রথম পিএসএল নয়। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে তাঁর যাত্রা শুরু হয় পিএসএলে। পরবর্তীতে তিনি পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। এখন পর্যন্ত পিএসএলে ১৪টি ম্যাচে ব্যাট হাতে করেছেন ১৮১ রান, স্ট্রাইক রেট ১০৭.১৪ এবং গড় ১৬.৩৬। বল হাতে নিয়েছেন ৮টি উইকেট, ইকোনমি রেট ৭.৩৯।

আসরের শেষদিকে যোগ দিলেও সাকিব হতে পারেন লাহোর কালান্দার্সের জন্য বড় শক্তি। তাঁর অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স এবং চাপ সামাল দেওয়ার দক্ষতা দলকে এনে দিতে পারে বাড়তি আত্মবিশ্বাস ও ভারসাম্য।

ShareTweetSend

সর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

অক্টোবর ৪, ২০২৬
না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.