• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ড্রোন হামলায় স্থগিত পিএসএলের ম্যাচ, আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মে ৮, ২০২৫
in খেলাধুলা
0
ড্রোন হামলায় স্থগিত পিএসএলের ম্যাচ, আতঙ্কে বিদেশি ক্রিকেটাররা

পেহেলগামে ২২ এপ্রিল ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলার জবাবে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুর’ শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকেনি, তার প্রভাব এসে পড়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও। ভারতীয় সেনাবাহিনীর প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে ভারত। এই ঘটনার রেশ এসে লেগেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ, যেখানে অংশগ্রহণকারী বিদেশি ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

৮ মে বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটি হওয়ার কথা থাকলেও, ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে একটি ভারতীয় ড্রোন হামলার ঘটনা ঘটে। এর পরপরই ম্যাচটি স্থগিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে পরদিনের লাহোর বনাম জালমির ম্যাচটিও বাতিল করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি ও লাহোরের কিছু জায়গায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমও ভারতীয় হামলায় ধ্বংস হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ইংল্যান্ডের সাতজন ক্রিকেটার—জেমস ভিন্স, টম কারান, স্যাম বিলিংস, ক্রিস জর্ডান, ডেভিড উইলি, লুক উড এবং টম কোলার-ক্যাডমোর। তারা দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন। তাদের সঙ্গে রয়েছেন ইংলিশ কোচ রবি বোপারা ও আলেক্সান্ড্রা হার্টলি।

শুধু ইংলিশরাই নন, পাকিস্তানে থাকা বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনও এই ঘটনার পর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানিয়েছে একটি বাংলাদেশি সংবাদমাধ্যম।

একজন ক্রিকেট এজেন্ট জানিয়েছেন, ‘‘সবকিছু এখনও স্বাভাবিক হিসেবে ধরা হলেও, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আবার কোনো হামলা হয়, তাহলে অনেক খেলোয়াড় হয়তো পাকিস্তান ছেড়ে দেবেন।’’

তবে খেলোয়াড়দের চাইলেই পাকিস্তান ছাড়ার সুযোগ নেই। পিসিবির একজন মুখপাত্র জানিয়েছেন, ‘আকাশসীমা বর্তমানে বন্ধ রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। খেলোয়াড়দের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার।’

এ অবস্থায় পিএসএল বিদেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনা আলোচনায় এলেও, খরচ ও নিরাপত্তা ঝুঁকির কারণে তা বাস্তবায়ন কঠিন বলে মনে করছে পিসিবি। তবে দোহা ও দুবাইকে সম্ভাব্য বিকল্প ভেন্যু হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।

পিএসএলের গ্রুপ পর্বের বাকি ছিল মাত্র ছয়টি ম্যাচ—তিনটি রাওয়ালপিন্ডিতে, একটি মুলতানে। এরপর ১৩ মে কোয়ালিফায়ার, ১৪ ও ১৬ মে এলিমিনেটর এবং ১৮ মে লাহোরে ফাইনাল হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সময়সূচি ও ভেন্যু সবই অনিশ্চয়তার মুখে।

পেহেলগামের হামলার পর থেকে ভারতের সম্প্রচার সংস্থা সনি ও ফ্যানকোড পিএসএলের সম্প্রচার বন্ধ রেখেছে। ফলে ভারতীয় দর্শকরাও আর খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন না।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

জেমিনি চালিত নতুন সিরি আনছে অ্যাপল

এক নজরে দেখে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি

ভালোবাসা দিবসে আসছে ‘যে কথা হয়নি বলা’

ভোটের আগে কেন নির্বাচনী রিমাইন্ডার দিচ্ছে মেটা

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

এশিয়ার সেরা সিনেমার তালিকায় স্থান পেল বাংলাদেশের তিন সিনেমা

ফেব্রুয়ারি ৬, ২০২৬
ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

ফেব্রুয়ারি ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.