• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৬
in শিক্ষা
0
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের
শিশুশ্রম বন্ধ এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ বাড়াতে অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে শিক্ষা খাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয়, শিক্ষার্থীদের দুপুরের খাবার, স্কুলের পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহ এবং কারিগরি শিক্ষার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী অর্থবছর থেকেই অবৈতনিক শিক্ষা কার্যক্রমের প্রতিফলন দেখা যেতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার লেকশোর গ্র্যান্ডে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত একটি প্রকল্পের সূচনা ও পরিচিতি অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানান তিনি। মাহদী আমিন বলেন, অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী অর্থবছরেই এ উদ্যোগের বাস্তব প্রতিফলন দেখা যাবে।

তিনি আরও জানান, শিক্ষা খাতে সরকারি ব্যয় পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিধি বাড়ানো হবে, যাতে আর্থিক সংকটের কারণে কোনো শিশুকে বিদ্যালয় ছেড়ে কর্মক্ষেত্রে প্রবেশ করতে না হয়। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার, স্কুলের পোশাক, ব্যাগ ও জুতা সরবরাহেরও পরিকল্পনা রয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদে দেশের সব শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার আশা করছে সরকার। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এক কোটির বেশি।

কারিগরি শিক্ষার প্রসারেও বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হবে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে তাত্ত্বিক কারিগরি শিক্ষা দেওয়া হবে এবং নবম ও দশম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কর্মমুখী দক্ষতায় দক্ষ করে তোলা।

শিশুশ্রমের অন্যতম প্রধান কারণ হিসেবে পারিবারিক দারিদ্র্যের কথা উল্লেখ করে মাহদী আমিন জানান, প্রস্তাবিত ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় মায়েদের নিয়মিত আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে এবং সন্তানদের বিদ্যালয়ে ধরে রাখা সহজ হবে। তিনি বলেন, শিশুশ্রম বন্ধে সরকার, বিভিন্ন মন্ত্রণালয়, বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়।

তিনি আরও জানান, শিশুশ্রম বন্ধে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিগগিরই এ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত কেরানীগঞ্জের আগানগর ও শুভাঢ্যা ইউনিয়নে বাস্তবায়িত হবে। ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ বন্ধ করা, ইতিমধ্যে এসব কাজে যুক্ত শিশুদের আবার শিক্ষার আওতায় ফিরিয়ে আনা এবং তাদের পরিবারকে সহায়তা করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। পাশাপাশি কিশোর-কিশোরীদের নিরাপদ কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং স্থানীয় উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের (বিএলএফ) তথ্য অনুযায়ী, দেশের অনানুষ্ঠানিক পোশাক উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র কেরানীগঞ্জে আনুমানিক এক লাখ ২০ হাজার শিশুশ্রমিক রয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ হাজার শিশুর বয়স ১৪ বছরের কম। অনুষ্ঠানে আইএলওর প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা শিশুশ্রমের আর্থসামাজিক কারণগুলো মোকাবিলার ওপর গুরুত্ব দেন। তিনি দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ এবং ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সামাজিক সুরক্ষার অভাবকে শিশুশ্রমের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন। আইএলওর কর্মসূচি ব্যবস্থাপক নিরান রামজুথান বলেন, শিশুশ্রম বন্ধ করা সরকার, নিয়োগকর্তা, শ্রমিক ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানে আয়োজিত প্যানেল আলোচনায় রাশেদা কে চৌধুরী আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের মাধ্যমে নিয়োগকর্তাদের শিশুশ্রম বন্ধের উদ্যোগে সম্পৃক্ত করার প্রস্তাব দেন। এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। তিনি শিশুশ্রমের বিরুদ্ধে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং চলতি বছরের মধ্যেই জাতীয় রোডম্যাপ চূড়ান্ত হওয়ার আশা প্রকাশ করেন।

Tags: BangladeshEducationChildLabourdwnnEducationReformFreeEducation
ShareTweetSend

সর্বশেষ

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘zAI BD’ দল

রেকর্ডবুক তছনছ করে ভারতকে সেমিফাইনালে তুললেন বৈভব সূর্যবংশী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা

চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য পেলেন বিজ্ঞানীরা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

নভেম্বর ২৪, ২০২৬
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

নভেম্বর ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.