• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৪, ২০২৬
in বাংলাদেশ
0
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা
তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২২ হাজার টাকা নির্ধারণের নতুন প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, মালিকপক্ষ সর্বশেষ সংশোধিত প্রস্তাবে ১৫ হাজার ৮০০ টাকা মজুরি দেওয়ার কথা জানিয়েছে। ফলে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে ৬ হাজার ২০০ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভায় কয়েক ঘণ্টার আলোচনার পর উভয় পক্ষ তাদের আগের প্রস্তাব সংশোধন করে। তবে মজুরি নির্ধারণে কোনো সমঝোতা না হওয়ায় সভা মুলতবি করা হয়। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় পুনরায় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মজুরি বোর্ড সূত্রে জানা গেছে, সভার শুরুতে মালিকপক্ষ শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। দীর্ঘ আলোচনার পর দুই দফায় সংশোধন করে তারা প্রস্তাবটি ১৫ হাজার ৮০০ টাকায় উন্নীত করে। অন্যদিকে, আগের সভায় শ্রমিকপক্ষের দেওয়া ৩২ হাজার টাকার প্রস্তাব সংশোধন করে এবার ২২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানানো হয়।

সোমবার বেলা পৌনে ১২টায় শুরু হওয়া সভাটি কয়েক দফা বিরতির মধ্য দিয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলে। প্রায় সাড়ে আট ঘণ্টার আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় পরবর্তী বৈঠকের জন্য সভা মুলতবি করা হয়।

মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানি জানান, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, শ্রমিকদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যসংখ্যা, মালিকদের আর্থিক সক্ষমতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে বোর্ডের চূড়ান্ত সুপারিশ এবং সরকার নির্ধারিত মজুরিই শেষ পর্যন্ত কার্যকর হবে।

শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, মালিকপক্ষ সাধারণত তুলনামূলক কম মজুরির প্রস্তাব দিয়ে আলোচনা শুরু করে। তাদের সর্বশেষ প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য ও যুক্তিসংগত মনে হয়নি। অন্যদিকে, মালিকপক্ষও শ্রমিকদের প্রস্তাবে সম্মত হয়নি। তাই আলোচনার মাধ্যমেই উভয় পক্ষকে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে হবে।

এদিকে, মজুরি বৃদ্ধির দাবিতে সোমবারও গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়ায় ৩৩টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পাশাপাশি বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আরও ২২টি কারখানা বন্ধ ছিল। নিশ্চিন্তপুর এলাকায় বিক্ষোভ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিন শ্রমিক আহত হয়েছেন।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর আওতাধীন সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় বিভিন্ন খাতের মোট ১ হাজার ৭২৩টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানার সংখ্যা ৭৩৬টি।

উল্লেখ্য, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয়। ১৬ নভেম্বর তৃতীয় সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে স্থগিত সেই সভা সোমবার অনুষ্ঠিত হয়।

Tags: BangladeshRMGdwnnGarmentWorkersMinimumWageWorkersRights
ShareTweetSend

সর্বশেষ

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘zAI BD’ দল

রেকর্ডবুক তছনছ করে ভারতকে সেমিফাইনালে তুললেন বৈভব সূর্যবংশী

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার টাকা করার প্রস্তাব শ্রমিকপক্ষের, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৮০০ টাকা

চাঁদের মাটিতে আলু চাষে সাফল্য পেলেন বিজ্ঞানীরা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

১০ মাস পর বদলে গেল চ্যাম্পিয়ন, আদালতের রায়ে শিরোপা ফিরে পেল সেনেগাল

নভেম্বর ২৪, ২০২৬
অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালুর পরিকল্পনা সরকারের

নভেম্বর ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.