• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিটের দাম কমে ২০০ টাকা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৬
in খেলাধুলা
0
বাংলাদেশের বিদায়ে সাফ ফাইনালের টিকিটের দাম কমে ২০০ টাকা

বাংলাদেশের বিদায়ের প্রভাব পড়েছে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহে। সমর্থকদের প্রত্যাশা পূরণ না হওয়ায় ভারত-পাকিস্তান ফাইনাল নিয়ে কমেছে দর্শক টান। এর প্রভাব পড়েছে টিকিটের দামেও। এক হাজার টাকা মূল্যের গ্যালারি টিকিটের দাম কমিয়ে এখন মাত্র ২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

আগামী ১৭ নভেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যকার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ম্যাচটির টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে আজ গ্যালারি টিকিটের দাম ২০০ টাকা দেখা গেছে। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও একই টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা।

সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বাংলাদেশের বিদায়ের পর ফাইনালের গ্যালারি টিকিটের দাম চার গুণ কমানো হয়েছে। তবে দাম এতটা কমানোর পরও গ্যালারি কতটা পূর্ণ হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামের প্রায় ২২ হাজার আসনের বিপরীতে উপস্থিত ছিলেন ২১ হাজার ৯৮৩ জন দর্শক। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর ফাইনালেও বাংলাদেশের খেলার স্বপ্ন দেখেছিলেন সমর্থকেরা। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় ভারত-পাকিস্তান ফাইনাল ঘিরে দর্শকদের আগ্রহ কতটা থাকে, এখন সেটিই দেখার বিষয়।

Tags: BangladeshFootballdwnnIndiaVsPakistanSAFFChampionshipSAFFFinal
ShareTweetSend

সর্বশেষ

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

পরবর্তী জেমস বন্ড হিসেবে যুক্ত হলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে আটটি অগ্রাধিকার নির্ধারণ করল ইউথ পলিসি ফোরাম

যুক্তরাষ্ট্রের ডিএফসি-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

চীনের গুয়াংজুতে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর প্রথম বৈদেশিক প্রতিনিধি অফিস চালু

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

নভেম্বর ১৭, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

নভেম্বর ১৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.