• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রযুক্তি

গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় চালু হচ্ছে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৪, ২০২৬
in প্রযুক্তি
0
গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তায় চালু হচ্ছে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ঝড়, দুর্ঘটনা কিংবা যান্ত্রিক ত্রুটিতে বিপদে পড়া জেলেদের দ্রুত শনাক্ত ও উদ্ধারে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণে স্যাটেলাইটভিত্তিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এ জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম (এআইএস) স্যাটেলাইট স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬০০ কোটি টাকা। এর মাধ্যমে উপকূল থেকে অনেক দূরে অবস্থানরত নৌযানের অবস্থানও শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা জোরদার, মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সমুদ্র অর্থনীতির সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

বিএসসিএলের কর্মকর্তারা জানান, বাংলাদেশের সমুদ্রসীমার আয়তন প্রায় ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার। এই বিস্তৃত জলসীমায় রয়েছে বিপুল মৎস্যসম্পদ, সামুদ্রিক জীববৈচিত্র্য ও অর্থনৈতিক সম্ভাবনা। তবে এত বড় সমুদ্রসীমা নিয়মিত পর্যবেক্ষণ করা এখনো বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবিলায় চারটি লো আর্থ অরবিট (এলইও) স্যাটেলাইট, দুটি গ্রাউন্ড স্টেশন এবং তথ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণের জন্য স্থানীয় সার্ভার অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে সামুদ্রিক নৌযানসংক্রান্ত তথ্য দেশের নিজস্ব অবকাঠামোয় সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যাবে। একই সঙ্গে বিদেশি তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতাও কমবে।

পরিকল্পিত ব্যবস্থায় পুরো বঙ্গোপসাগরীয় এলাকায় সর্বোচ্চ ৩০ মিনিটের রিভিজিট টাইম নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকা একটি স্যাটেলাইট পর্যবেক্ষণের পর সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে আবারও পর্যবেক্ষণের আওতায় আসবে। এতে কোন এলাকায় কতগুলো নৌযান চলাচল করছে, কোথায় মাছ ধরার তৎপরতা বেশি এবং কোনো নৌযান নির্ধারিত এলাকার বাইরে যাচ্ছে কি না, তা বিশ্লেষণ করা সম্ভব হবে। পাশাপাশি অতিরিক্ত মাছ আহরণ নিয়ন্ত্রণ, সামুদ্রিক প্রজাতি সংরক্ষণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নেও এ প্রযুক্তি সহায়ক হবে।

বর্তমানে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। কারিগরি নকশা, অর্থায়ন, স্যাটেলাইট নির্মাতা প্রতিষ্ঠান নির্বাচন এবং প্রয়োজনীয় অবকাঠামো তৈরির বিষয়গুলো চূড়ান্ত হওয়ার পর বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের মধ্যে স্যাটেলাইটভিত্তিক এই নজরদারি সেবা চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, মহাকাশে থাকা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মূলত টেলিযোগাযোগ ও সম্প্রচার সেবার জন্য তৈরি করা হয়েছিল।

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়, উত্তাল ঢেউ, যান্ত্রিক ত্রুটি কিংবা দুর্ঘটনার কবলে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে উপকূল থেকে অনেক দূরে চলে গেলে মাছ ধরার নৌযানগুলো মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে চলে যায়। ফলে কোনো নৌযান বিপদে পড়লে তার সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে নিখোঁজ নৌযানের সন্ধানে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালাতে হয়। নতুন স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে এআইএস সুবিধাসম্পন্ন নৌযানগুলোর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এতে নৌবাহিনী, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলোর উদ্ধার তৎপরতা পরিচালনা আরও সহজ হবে।

এ ছাড়া নৌযানের চলাচলের তথ্য বিশ্লেষণ করে পরিকল্পিত যাত্রাপথ নির্ধারণ করা গেলে অপ্রয়োজনীয় চলাচল কমানো এবং জ্বালানি সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। বিএসসিএলের প্রাথমিক হিসাব অনুযায়ী, পরিকল্পিতভাবে যাত্রাপথ নির্ধারণ করতে পারলে একটি নৌযান একবারের যাত্রায় সর্বোচ্চ ১৫০ লিটার ডিজেল সাশ্রয় করতে পারে। এ হিসাবে বছরে মোট ৪ কোটি ৫০ লাখ লিটার জ্বালানি সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

সূত্র: বাসস

Tags: BangladeshSatelliteBayOfBengaldwnnFishermenSafetySatelliteTechnology
ShareTweetSend

সর্বশেষ

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

পরবর্তী জেমস বন্ড হিসেবে যুক্ত হলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে আটটি অগ্রাধিকার নির্ধারণ করল ইউথ পলিসি ফোরাম

যুক্তরাষ্ট্রের ডিএফসি-এর অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ

চীনের গুয়াংজুতে ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর প্রথম বৈদেশিক প্রতিনিধি অফিস চালু

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

নভেম্বর ১৭, ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

নভেম্বর ১৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.