৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নপদ্ধতিতে (এমসিকিউ) অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসনবিন্যাস ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে প্রকাশ করা হবে।
পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা ও আসনবিন্যাসের তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (bpsc.teletalk.com.bd) থেকে জানা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে পিএসসি।



