• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

হাত নেই, তবুও হার মানেনি রাব্বি, পা দিয়ে লিখে আবারও জিপিএ-৫ অর্জন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১, ২০২৬
in শিক্ষা
0
হাত নেই, তবুও হার মানেনি রাব্বি, পা দিয়ে লিখে আবারও জিপিএ-৫ অর্জন

২০১৬ সালের ৫ অক্টোবর। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বি স্কুলে যাওয়ার পথে বৈদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়ে হারান তাঁর দুই হাত। এতে সাময়িকভাবে থমকে যায় তাঁর জীবনের স্বাভাবিক গতি। তবে শারীরিক প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে মুখ ও পা দিয়ে লেখার দক্ষতা অর্জন করে একের পর এক সাফল্য পেয়েছেন। হাত না থাকলেও পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেছেন রাব্বি।

রফিকুল ইসলাম রাব্বি এবার চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাসিন্দা বজলুর রহমানের ছেলে। এর আগে, ২০২৪ সালে একই এলাকার হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন তিনি।

রাব্বির বাবা বজলুর রহমান জানান, দুর্ঘটনার পর ছেলের পড়াশোনার খরচ বহন করে আসছেন আইসিডিডিআরবির গবেষক চিকিৎসক ফেরদৌস কাদেরী। পাশাপাশি ওসমান স্যার নামে একজন শিক্ষক বিনা মূল্যে তাঁকে কোচিং করিয়েছেন। দুর্ঘটনার পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় ছেলের চিকিৎসা করিয়ে তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

দুর্ঘটনার পর অনেকেই ভেবেছিলেন, রাব্বির পক্ষে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। কিন্তু নিজের অদম্য মনোবল দিয়ে সেই ধারণা ভুল প্রমাণ করেছেন তিনি। প্রথমে মুখ দিয়ে লিখতে শেখেন রাব্বি। এরপর একের পর এক পরীক্ষায় সাফল্য অর্জন করতে থাকেন। পরবর্তী সময়ে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে পা দিয়ে লেখার দক্ষতাও আয়ত্ত করেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে রাব্বি বলেন, ‘দুর্ঘটনার পর তীব্র শারীরিক যন্ত্রণায় বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম। হায়াত ছিল বিধায় মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। আমার ইচ্ছা বিজ্ঞানী হওয়ার। সবার কাছে দোয়া চাই।’

ভাটিয়ারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার বলেন, ‘রাব্বির এই সফলতার পেছনে রয়েছে তার অদম্য চেষ্টা ও আত্মবিশ্বাস। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও সে কখনো নিজেকে প্রতিবন্ধী মনে করেনি। বরং অন্যরা যা পারে, সেও তা পারবে—এমন দৃঢ় বিশ্বাস ছিল তার। আজ সেই বিশ্বাস ও নিরলস প্রচেষ্টার ফলেই তার এই সাফল্য। রাব্বির এমন অর্জনে আমরাও গর্বিত।’

রাব্বির এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং শিক্ষার প্রতি অঙ্গীকারের এক অনুপ্রেরণামূলক উদাহরণ। ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

Tags: dwnnGPA5HSCResult2026InspirationalStoryNeverGiveUpRafiqulIslamRabbi
ShareTweetSend

সর্বশেষ

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন মৌমি

হাত নেই, তবুও হার মানেনি রাব্বি, পা দিয়ে লিখে আবারও জিপিএ-৫ অর্জন

প্রথমবার মানবদেহে এআই-নকশা করা ভাইরাস প্রয়োগ করলেন বিজ্ঞানীরা

বাবাকে হারিয়ে থেমেছিল পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসিতে সাফল্য

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

নভেম্বর ১, ২০২৬
পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

নভেম্বর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.