বিশ্ববাজারের চাহিদার সাথে তাল মিলিয়ে সাধারণ পোশাক উৎপাদনের গণ্ডি পেরিয়ে হাই-ভ্যালু বা প্রিমিয়াম ক্যাটাগরির পোশাকে সাফল্য পাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। শিল্প সংশ্লিষ্টদের তথ্যমতে, দেশ থেকে হাই-ভ্যালু পোশাকের বিশ্বব্যাপী মোট রপ্তানি ইতিমধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডগুলো এখন সুইট, প্রিমিয়াম জ্যাকেট, টেকনিক্যাল অ্যাপারেল এবং ব্রাইডাল ওয়্যারের (বিয়ের পোশাক) মতো প্রিমিয়াম মানের পণ্য বাংলাদেশি প্রস্তুতকারকদের থেকে তৈরি করিয়ে নিচ্ছে।
উৎপাদন খরচ বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতার মুখে দেশীয় পোশাক প্রস্তুতকারকরা চিরাচরিত সাধারণ পোশাকের বিকল্প হিসেবে প্রিমিয়াম প্রোডাক্টের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানি কারকদের সংগঠন BGMEA-এর প্রতিনিধিদের মতে, দেশের মোট পোশাক রপ্তানির প্রায় ১০ শতাংশই এখন অর্জন করছে এই উচ্চমূল্যের পোশাক খাত।
পোশাক খাতের গুণগত পরিবর্তন ও বিশ্বমানের কাঠামোর কারণে আন্তর্জাতিক বাজার থেকে সাড়াও মিলছে ইতিবাচক। গত পাঁচ বছরে অন্তত ২০টি বিশ্বখ্যাত প্রিমিয়াম ব্র্যান্ড বাংলাদেশে পোশাক তৈরিতে নতুন করে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। এর মধ্যে ‘HAKRO’ এবং ‘Engelbert Strauss’-এর মতো খ্যাতনামা বৈশ্বিক ব্র্যান্ডও রয়েছে, যা বৈশ্বিক তৈরি পোশাক খাতে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও সুদৃঢ় করছে।



