যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গোডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি বিজ্ঞানী ড. মাহমুদা সুলতানা ন্যানোপ্রযুক্তির সাহায্যে থ্রিডি-প্রিন্টেড সেন্সর উন্নত করতে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের নেতৃত্ব দিচ্ছেন। গ্রহভিত্তিক অনুসন্ধান ও মহাকাশ গবেষণার বিভিন্ন দিক উন্মোচনে এই বিশেষ প্রযুক্তি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
এই প্রজেক্টের আওতায় এমন সব অত্যাধুনিক সেন্সর ও ডিভাইস তৈরি করা হচ্ছে যা মহাশূন্যের বিভিন্ন গ্যাস এবং বাষ্প অত্যন্ত নিখুঁতভাবে শনাক্ত করতে সক্ষম। পাশাপাশি তিনি ভিনগ্রহের রাসায়নিক যৌগ বিশ্লেষণ ও আলোর বৈশিষ্ট্য পর্যালোচনার জন্য একটি মিনিয়েচার কোয়ান্টাম-ডট স্পেকট্রোমিটার নিয়েও কাজ করছেন।
মহাকাশ বিজ্ঞানের অগ্রযাত্রায় এই ধরনের প্রযুক্তিভিত্তি ভবিষ্যতের বিভিন্ন প্ল্যানেটারি মিশনে নতুন দিগন্ত উন্মোচন করবে। নাসার এই গবেষণা কার্যক্রমে ড. মাহমুদা সুলতানার এই নেতৃত্ব বিশ্বমঞ্চে বাংলাদেশের জন্য এক বিরাট গৌরব ও অনুপ্রেরণার বিষয়।



