আন্তর্জাতিক ফ্যাশন ও বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন রিয়েলিটি শো তারকা ও ব্যবসায়ী কাইলি জেনার। ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো-তে রানওয়েতে হেঁটে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেন তিনি। তবে এই উপস্থিতির চেয়েও সবচেয়ে বেশি নজর কেড়েছে তার পরিহিত রাজকীয় ‘ফ্যান্টাসি ব্রা’ (Fantasy Bra), যার আনুমানিক মূল্য বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬১৮ কোটি টাকা ($৫০ মিলিয়ন ডলার)।
বিশেষভাবে নির্মিত এই অন্তর্বাসটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ১৮ ক্যারেট সোনা এবং প্রায় ৪,৪১০টি উচ্চমানের ডায়মন্ড বা হীরা। খ্যাতনামা জুয়েলারি ডিজাইনারদের ১,০০০ ঘণ্টারও বেশি সময়ের পরিশ্রমে এটি প্রস্তুত করা হয়েছে, যার কেন্দ্রে শোভা পাচ্ছে একটি দুর্লভ ৭৫.৫৪ ক্যারেটের র্যাডিয়েন্ট-কাট হলুদ হীরা। সাদা ডানার সাথে হীরাখচিত এই পোশাক পরিহিত কাইলির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হতেই তা বিশ্বজুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে।
ভিক্টোরিয়াস সিক্রেটের ঐতিহ্যবাহী এই ‘ফ্যান্টাসি ব্রা’ পরিধান করে কাইলি জেনার নিজেকে ফ্যাশন দুনিয়ার এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, গ্ল্যামার ও চরম বিলাসের এমন মেলবন্ধন ইভেন্টটির আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। র্যাম্পে কাইলির এই জমকালো আত্মপ্রকাশ একই সাথে তার ক্যারিয়ার ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন এক আলোচনার জন্ম দিল।



