• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১১, ২০২৬
in বাংলাদেশ
0
অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

অনিবার্য কারণে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‘জেএসএস নামধারী কিছু সন্ত্রাসী সাজেকে অবস্থান করছে’—এমন দাবি তুলে রোববার সকালে দুটি সংগঠন অবরোধের ডাক দেয়। পরে দুপুরে পর্যটকদের চলাচলের সড়কের গঙ্গারাম বাজার এলাকায় অবরোধ সৃষ্টি হলে বিপাকে পড়েন পর্যটকেরা। পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনার পর পর্যটকদের সাজেক ভ্যালিতে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে সাজেকে পর্যটনের ভরা মৌসুম চলছে। বিশেষ করে দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকদের অগ্রিম বুকিং এবং পর্যটনকেন্দ্রের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। এমন সময়ে অনির্দিষ্টকালের জন্য পর্যটন কেন্দ্র বন্ধের ঘোষণা আসায় হতাশ হয়ে পড়েছেন তাঁরা।

খাগড়াছড়ি–সাজেক জিপ গাড়ির লাইনম্যান সৈকত চাকমা জানান, রোববার খাগড়াছড়ি থেকে ৫৮টি জিপসহ প্রায় শতাধিক গাড়িতে করে ১ হাজার ২০০ পর্যটক সাজেকে পৌঁছেছেন। অন্যদিকে, সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি স্বপন দেব বর্মন বলেন, পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। তাঁরা প্রশাসনের সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতা করবেন।

Tags: BangladeshTourismdwnnRangamatiSajekTourismSajekValleyTourismUpdate
ShareTweetSend

সর্বশেষ

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত, ঢাকার তীব্র নিন্দা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

অক্টোবর ১১, ২০২৬
মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

অক্টোবর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.