• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট!

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ১৫, ২০২৬
in খেলাধুলা
0
দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট!

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ের জন্য গড়ে তোলার লক্ষ্য নিয়ে আবারও শুরু হচ্ছে ‘রবি বোলার হান্ট’। রবি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের ট্যালেন্ট হান্টে নারী ক্রিকেটারদেরও অংশ নেওয়ার সুযোগ থাকছে। আগের আয়োজনগুলোর তুলনায় এবার এর পরিধিও বাড়ানো হয়েছে।

‘পারবে তুমিও’ আদর্শকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পেসার ও স্পিনার—দুই ধরনের বোলিং প্রতিভা খুঁজে নেওয়া হবে। দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনার ক্ষেত্রে রবি ও বিসিবির যৌথ উদ্যোগের রয়েছে সফল ইতিহাস। ২০১৬ সালের রবি ফাস্ট বোলার হান্ট থেকে উঠে এসেছিলেন এবাদত হোসেন। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের অংশগ্রহণে আয়োজিত সেই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯.৯ কিলোমিটার গতিতে বল করে দ্রুততম বোলার হয়েছিলেন তিনি।

পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন এবাদত। অন্যদিকে, ২০১৭ সালের রবি স্পিনার হান্ট থেকে উঠে আসেন রিশাদ হোসেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয় দলের গুরুত্বপূর্ণ লেগ স্পিনার হিসেবে জায়গা করে নেন। রবি বোলার হান্ট থেকে উঠে আসা এই সাফল্যই নতুন করে এমন উদ্যোগ আয়োজনের অন্যতম বড় অনুপ্রেরণা।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে রবি বোলার হান্টের বাছাইপর্ব। দেশের আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ট্রায়াল। এর মধ্যে দুটি ভেন্যু থাকবে ঢাকায় এবং বাকি ছয়টি হবে সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রামে। বরিশাল অঞ্চলের ট্রায়াল অনুষ্ঠিত হবে খুলনায়। নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন দিনে এসব ট্রায়াল অনুষ্ঠিত হবে, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের তরুণ বোলাররা নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।

পুরুষ ও নারী ক্রিকেটারদের বাছাইয়ের সময় নির্বাচকেরা মাঠে উপস্থিত থাকবেন। বিচারক হিসেবে থাকবেন পাকিস্তান জাতীয় দলের সাবেক লেগস্পিনার মুশতাক আহমেদ, ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সাবেক পেসার কোরি কলিমোর এবং বাংলাদেশ হাই পারফরম্যান্স স্কোয়াডের প্রধান কোচ মো. সালাহউদ্দিন। পাশাপাশি জাতীয় দলের কোচরাও সামগ্রিক বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন।

তবে প্রতিভা খুঁজে নেওয়ার মধ্যেই শেষ হবে না এই আয়োজন। নির্বাচিত বোলারদের জন্য থাকবে আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার সুযোগ। সম্ভাবনাময় এসব বোলারকে ভবিষ্যতে জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করাই হবে এই উদ্যোগের মূল লক্ষ্য।

আগ্রহী বোলাররা ‘My Robi’ অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমে অংশ নিতে পারবেন।

Tags: #BangladeshCricketBCBBowlerHuntdwnnRobiRobiBowlerHunt
ShareTweetSend

সর্বশেষ

নিউইয়র্কে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার

কলকাতায় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

দেশজুড়ে শুরু হয়েছে রবি বোলার হান্ট!

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে বিদ্যুৎ সহায়তা দিচ্ছে ভারত

পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার ঢাকার মঞ্চে

বই পড়া মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

নিউইয়র্কে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার

নিউইয়র্কে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ম নিউইয়র্ক আন্তর্জাতিক বাণিজ্য মেলা ও চেম্বার বার্ষিক বিজনেস এক্সপো ২০২৬ এবং ৯ম বাংলাদেশ ট্রেড ফেয়ার

সেপ্টেম্বর ১৬, ২০২৬
কলকাতায় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

কলকাতায় পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.