• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, থাকছে ফ্রি ডেলিভারি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৮, ২০২৬
in বাংলাদেশ
3
দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, থাকছে ফ্রি ডেলিভারি

বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা ও ই-কমার্সের প্রসারে এক যুগ পূর্তি উদযাপন উপলক্ষে ‘৯.৯ অ্যানিভার্সারি সেল’ নিয়ে আসছে দারাজ বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। আকর্ষণীয় সেভিংস, জনপ্রিয় ব্র্যান্ডের বিশেষ অফার এবং নানা সুবিধা নিয়ে দেশজুড়ে গ্রাহকদের জন্য সাজানো হয়েছে এবারের আয়োজন।

এক যুগের পথচলাকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পেইনে থাকছে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত প্রি-পেমেন্ট ভাউচার, সাশ্রয়ী মূল্যে মেগা ডিল, সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড়ের ফ্ল্যাশ সেল এবং ৭৫ শতাংশ পর্যন্ত হট ডিল। পাশাপাশি থাকছে ডেলিভারি ডিসকাউন্ট এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারির সুবিধা। ফলে ইলেকট্রনিক্স, ফ্যাশন, নিত্যপ্রয়োজনীয় পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইল পণ্যে কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের সুযোগ পাবেন গ্রাহকরা।

বাংলাদেশে ১২ বছর পূর্ণ করা দারাজের জন্য এই আয়োজন শুধু কেনাকাটার উৎসব নয়, বরং দীর্ঘ পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। শক্তিশালী মার্কেটপ্লেস ও নিজস্ব ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে দেশের ৬৪ জেলার ক্রেতা ও বিক্রেতাদের সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিভাগীয় শহর থেকে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে বসে পণ্য অর্ডার ও ডেলিভারি পাওয়ার সুযোগ তৈরি করে অনলাইন কেনাকাটাকে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তুলেছে দারাজ।

৯.৯ অ্যানিভার্সারি সেলের অন্যতম আকর্ষণ হিসেবে নির্দিষ্ট সময়ে থাকছে এক্সক্লুসিভ ব্র্যান্ড ডিসকাউন্ট সুবিধার ‘ব্র্যান্ড রাশ আওয়ার’। এর প্রথম সেশন শুরু হবে ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এবং চলবে ৯ সেপ্টেম্বর রাত ২টা পর্যন্ত। পরবর্তী সেশন অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর। পাশাপাশি থাকছে বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের বিশেষ আয়োজন। ১০ সেপ্টেম্বর হায়ার ব্র্যান্ড ডে, ১১ সেপ্টেম্বর ইউনিলিভার ব্র্যান্ড ডে, ১২ সেপ্টেম্বর ওরাইমো ব্র্যান্ড ডে, ১৩ সেপ্টেম্বর সুপার ব্র্যান্ড ফেস্ট, ১৪ সেপ্টেম্বর আইস ব্র্যান্ড ডে, ১৬ সেপ্টেম্বর রেকিট সুপার ব্র্যান্ড ডে এবং ১৭ সেপ্টেম্বর রিয়েলমি ব্র্যান্ড ডে অনুষ্ঠিত হবে। এছাড়া ৯ সেপ্টেম্বর থাকছে ‘পাগলা ফ্ল্যাশ সেল’ এবং ১০ ও ১৪ সেপ্টেম্বর চলবে ‘ডাবল ডিসকাউন্ট আওয়ার’।

দৈনন্দিন কেনাকাটাকে আরও সাশ্রয়ী করতে ‘দারাজ চয়েস’-এর মাধ্যমে এভরিডে লো প্রাইস বা ইডিএলপি সুবিধাও আরও সমৃদ্ধ করা হয়েছে। দারাজ চয়েস থেকে কেনাকাটায় ‘বাই ৩, গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫, গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো অফার থাকছে। এসব সুবিধার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় গ্রাহকরা বাড়তি সাশ্রয়ের সুযোগ পাবেন।

এবারের ৯.৯ অ্যানিভার্সারি সেলে পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ড। এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে ডেটল ও ইউনিলিভার, গোল্ড পার্টনার হিসেবে প্যারাসুট ন্যাচারালে ও হিমালয়া এবং সিলভার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে গোদরেজ, নিওকেয়ার ও এসিআই। ফলে বিভিন্ন পণ্য ক্যাটাগরিতে পরিচিত ও বিশ্বস্ত ব্র্যান্ডের নানা অফার থাকছে এবারের ক্যাম্পেইনে।

পেমেন্ট পার্টনারদের মাধ্যমেও থাকছে বাড়তি সাশ্রয়ের সুযোগ। ক্যাম্পেইন চলাকালে দারাজ মার্কেটপ্লেস ও চয়েস অর্ডারে বিকাশ পেমেন্টে সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং নগদ পেমেন্টে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি ও সাউথইস্ট ব্যাংক পিএলসির ক্রেডিট ও নির্দিষ্ট প্রিপেইড কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ১২ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ডে ইএমআই লেনদেনের ক্ষেত্রেও সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুবিধা থাকছে।

১২ বছর পূর্তির এই মাইলফলক প্রসঙ্গে দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বেন ই গ্রাহক, সেলার, ব্র্যান্ড পার্টনার ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের বিশ্বাস ও সহযোগিতাই দারাজের পথচলার মূল প্রেরণা। বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল কমার্স খাতে নতুন সুযোগ তৈরি, ক্রেতাদের সাশ্রয়ী সমাধান দেওয়া এবং উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

দারাজ বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে বিভিন্ন ডিল ও রিওয়ার্ড উপভোগ করার আহ্বান জানিয়েছে। ক্যাম্পেইনের সর্বশেষ আপডেট ও অফার সম্পর্কে বিস্তারিত জানতে দারাজ বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজেও নজর রাখার অনুরোধ করা হয়েছে।

 

Tags: 99SaleDaraz99DarazAnniversaryDarazBangladeshDarazSaledwnnOnlineShopping
ShareTweetSend

সর্বশেষ

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

বন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পড়তে পারে প্রচলিত বাটন ফোন

কারা সেই চার নৌ সদস্য, যাঁদের নামে কোস্ট গার্ডের জাহাজের নতুন নামকরণ

অস্ট্রেলিয়ায় মানসিক স্বাস্থ্য সচেতনতায় বাংলাদেশি নারীদের উদ্যোগ

নিজেদের মাঠে ৫ উইকেট পাওয়া অনেক আনন্দের: হাসান মাহমুদ

মাইক্রোসফট ও গুগলের পর এবার কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব মেটার

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

নভেম্বর ৬, ২০২৬
বন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পড়তে পারে প্রচলিত বাটন ফোন

বন্ধ হচ্ছে টু-জি, অকার্যকর হয়ে পড়তে পারে প্রচলিত বাটন ফোন

নভেম্বর ৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.