গলফ তারকা টাইগার উডস ফ্লোরিডার কোর্টে একটি আপস প্রস্তাবের (plea deal) মাধ্যমে মামলা নিষ্পত্তি করেছেন। গত মার্চ মাসে ফ্লোরিডায় ঘটে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনার সংক্রান্ত মামলায় আদালতের রায় অনুযায়ী তার ড্রাইভিং লাইসেন্স পরবর্তী ৫ বছরের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
বিচারক ড্যারেন স্টিল বিচারকক্ষে উডসকে সতর্ক করে জানিয়ে দেন যে, লাইসেন্স বাতিল থাকা অবস্থায় আগামী পাঁচ বছর গাড়ি চালালে তাকে সরাসরি আইনি শাস্তির মুখে পড়তে হবে। প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও, পরবর্তীতে তিনি নিজের দোষ স্বীকার করে রায় মেনে নেন।
পাঁচ বছরের ড্রাইভিং লাইসেন্স স্থগিতের পাশাপাশি ফ্লোরিডার এই গাড়ি দুর্ঘটনার মামলা সংক্রান্ত আইনি প্রক্রিয়া শেষ করতে তাকে নির্ধারিত নিয়মাবলি ও শর্ত পূরণ করতে হবে। উডসের আইনজীবী দল জানিয়েছে, তিনি আদালতের নির্দেশ মেনে চলবেন এবং নিজের দায়ভার গ্রহণ করেছেন।



