সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের নির্দিষ্ট নির্ধারিত ফ্লাইট মিস করার পর এক প্রবাসী বাঙালি নারী বাকবিতণ্ডা ও হট্টগোলে জড়িয়ে পড়েন। বোর্ডিং সময়ের পর পৌঁছানো বা ফ্লাইট মিসের পর এয়ারলাইন্স কর্মীদের সাথে উক্ত নারীর তর্কবিতর্ক এবং ক্ষোভ প্রকাশের দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।
বিমানবন্দরে নির্দিষ্ট সময়ে বোর্ডিং না করতে পারায় যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হয়নি। ফলে ফ্লাইট মিস করার পরপরই যাত্রী ও তার সাথে থাকা ব্যক্তি বিমানবন্দর কর্তৃপক্ষের স্টাফ ও সাধারণ যাত্রীদের সম্মুখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে আন্তর্জাতিক বিমান ভ্রমণের নিয়মকানুন (টাইমিং ও পানচুয়ালিটি) মেনে চলার গুরুত্ব তুলে ধরছেন, আবার কেউ কেউ পরিস্থিতি সামাল দিতে আরও দায়িত্বশীল আচরণের তাগিদ দিয়েছেন।



