নিজস্ব প্রতিবেদক
ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন আইজেকেসিআই ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং আধুনিক প্রযুক্তি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদরা এতে অংশ নেন।
সম্মেলনে বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন, মতবিনিময় এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয়। অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে আন্তর্জাতিক সহযোগিতা এবং গবেষণার গুরুত্ব তুলে ধরেন।
আয়োজকদের মতে, এই সম্মেলন শুধু নতুন গবেষণার সুযোগই সৃষ্টি করেনি, বরং উদ্ভাবন, সহযোগিতা এবং উচ্চশিক্ষার বৈশ্বিক অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।



