• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১০, ২০২৬
in বিনোদন
0
কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বৃষ্টিপাত কিছুটা কমায় পরিস্থিতি স্থিতিশীল থাকলেও জেলার অন্তত ৪০টি ইউনিয়নের দুই শতাধিক গ্রাম প্লাবিত রয়েছে, যেখানে প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শুক্রবারও জেলার প্রধান দুই নদী—বাঁকখালী ও মাতামুহুরী—বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি ও পাহাড়ধসের ঘটনায় গত চারদিনে জেলায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে।

অধিকাংশ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলা ও উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একইসঙ্গে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ সব নৌপথ। পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় কক্সবাজার জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। পাহাড়ের পাদদেশ, ঢালু এলাকা ও বন্যাকবলিত নিচু স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফ, রামু, মহেশখালী, কুতুবদিয়া, ঈদগাঁও ও মাতামুহুরী এলাকার বিস্তীর্ণ জনপদ এখন পানির নিচে। বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলার রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়ন এবং চকরিয়া পৌরসভাসহ বিভিন্ন এলাকা। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি মাছের ঘেরে পানি আটকে থাকায় জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে—দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় জেলার ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উদ্ধার, ত্রাণ ও জরুরি সহায়তার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সার্বক্ষণিক ‘কন্ট্রোল রুম’ চালু করা হয়েছে। তিনি আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। এছাড়া তিনি জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পর্যাপ্ত শুকনো খাবার মজুত রয়েছে এবং অতিরিক্ত শুকনো খাবারের চাহিদাপত্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিনও প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে সাগর উত্তাল থাকার কারণে টানা ৮ দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন, কক্সবাজার-মহেশখালী এবং পেকুয়া-কুতুবদিয়া নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে, ফলে দ্বীপাঞ্চলের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

Tags: CoxsBazardwnnFloodHeavyRainLandslideWaterlogging
ShareTweetSend

সর্বশেষ

দুপুর ১২টার আগে ৩টি অভ্যাস, সারাদিন রাখবে সতেজ ও কর্মোদ্যমী

এক মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো, প্রথম দিনেই ১৭ বাংলাদেশির মৃত্যু

প্রথম মাসেই স্টারলিংকের ফ্রি সেবা, মোবাইলে চালু করবেন যেভাবে

সংকোচ নয়, উদযাপন করুন টাকমাথা দিবস আজ

বিচ্ছেদের গুঞ্জনে সরব শোবিজ, এখনো নীরব সাবিলা নূর

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

দুপুর ১২টার আগে ৩টি অভ্যাস, সারাদিন রাখবে সতেজ ও কর্মোদ্যমী

দুপুর ১২টার আগে ৩টি অভ্যাস, সারাদিন রাখবে সতেজ ও কর্মোদ্যমী

অক্টোবর ১৪, ২০২৬
এক মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা

এক মঞ্চে জেমস-হাসান, ফিরছে নব্বইয়ের রক উন্মাদনা

অক্টোবর ১৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.