• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৬
in খেলাধুলা
0
বাংলাদেশের ক্রিকেটে আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসিকে বুলবুলের চিঠি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তাকে পুনরায় বিসিবির সভাপতি হিসেবে বহাল করার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বর্তমান বিসিবির জন্য আইসিসির আর্থিক সহায়তা স্থগিত রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে ১৪ পৃষ্ঠার একটি চিঠি আইসিসির কাছে দিয়েছেন বুলবুল। চিঠিতে তিনি সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

আইসিসি বুলবুলের পাঠানো চিঠির বিষয়টি বিসিবিকে অবহিত করেছে। এর জবাবে বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে নিজেদের অবস্থান তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে। তবে গতকাল এক ভিডিওবার্তায় এই চিঠির বিষয়টি অস্বীকার করেছিলেন বুলবুল। তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইসিসির কাছে আমি কখনো এমন কোনো রিকোয়েস্ট করব না, যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হয়।’

তবে বুলবুল এমন দাবি করলেও আইসিসির কাছে তার পাঠানো চিঠির একটি নথি সময় সংবাদ হাতে পেয়েছে। সেখানে বাংলাদেশের ক্রিকেটে আইসিসির আর্থিক সহায়তা এবং ক্রিকেটীয় সরঞ্জামাদি সরবরাহ বন্ধ করতে অনুরোধ করা হয়েছে আইসিসিকে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবি পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করে। গত অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই নির্বাচনে বুলবুল সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

একই সঙ্গে এনএসসি তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। এই কমিটির দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সময়ে বিসিবির কার্যক্রম পরিচালনা করা এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা। পরবর্তীতে ৭ জুন সেই অ্যাডহক কমিটি নির্বাচন আয়োজন করে। ওই নির্বাচনে তামিম ইকবাল আগামী চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন। পদ হারানোর পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে নিজেকে বিসিবির বৈধ সভাপতি বলে দাবি করে আসছেন বুলবুল। পাশাপাশি তিনি বিষয়টিতে আইসিসির হস্তক্ষেপও কামনা করে আসছেন।

Tags: #BangladeshCricketBCBBulbuldwnnICCTamimIqbal
ShareTweetSend

সর্বশেষ

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

অনির্দিষ্টকালের জন্য সাজেক বন্ধ ঘোষণা

অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

ট্রাম্পের পরা ভাইরাল স্যুট নারায়ণগঞ্জে তৈরি, দাবি পোশাক কারখানার এমডির

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত, ঢাকার তীব্র নিন্দা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

টাচস্ক্রিনযুক্ত প্রথম ম্যাকবুক আনছে অ্যাপল, সঙ্গে নতুন আইপ্যাড মিনি

অক্টোবর ১১, ২০২৬
মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

মহাকাশযান থেকে স্মার্টফোন: আধুনিক প্রযুক্তিতে স্বর্ণ যেখানে অপরিহার্য

অক্টোবর ১১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.